1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

সুনামগঞ্জে দু’টি মামলায় মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সমন জারি

  • Update Time : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০১৬
  • ৩৭৭ Time View

স্টাফ রিপোর্টার:: ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনামের বিরুদ্ধে সুনামগঞ্জে দায়ের করা দুটি মামলায় মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারির আদেশ দিয়েছেন আদালত। সোমবার সুনামগঞ্জের আমলগ্রহণকারী সিনিয়র বিচারিক হাকিম আদালতের (সদর জোন) বিচারক মোহাম্মদ শহিদুল আমিন এই আদেশ দেন।
গত ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য-প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবুল কাশেম ১০০ কোটি টাকার মানহানির অভিযোগে এবং পরদিন ১৬ ফেব্রুয়ারি একই অভিযোগে একই আদালতে আরও ১০০ কোটি টাকার মানহানির অভিযোগে মাহফুজ আনামের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন জেলা ছাত্র লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ সুজন।
মামলা দুটির আরজিতে বাদীরা উল্লেখ করেন, ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একটি গোয়েন্দা সংস্থার সরবরাহ করা তথ্য যাচাই-বাছাই না করে মাহ্ফুজ আনাম ইচ্ছেকৃতভাবে ডেইলি স্টার পত্রিকায় মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করেন। এর ফলে সমগ্র বাংলাদেশে শেখ হাসিনার ভাবমূর্তি ক্ষুণœ এবং মানহানি ঘটেছে। একই সঙ্গে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে মামলার বাদী এবং সাক্ষীরা ব্যতিত হয়েছেন।
আদালত মামলা দুটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তাকে নির্দেশ দেন। সোমবার মামলার ধার্য দিনে তদন্ত প্রতিবেদনের ওপর শুনানি শেষে আদালত মাহফুজ আনামের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। মামলার পরবর্তী তারিখ ২৫ মে ধার্য করা হয়েছে।
মামলা দুটির বাদী পক্ষের আইনজীবী মো. শফিকুল আলম ও মোহাম্মদ জুয়েল মিয়া- মাহফুজ আনামের বিরুদ্ধে আদালতের সমন জারির আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com