1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম:
যুক্তরাজ্যে মতবিনিময়সভায়-কয়ছর আহমেদ, জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না জুলাই গণঅভ্যুত্থান দিবসে জগন্নাথপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সভা ও  বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দেশের বারোটা বাজবে আর আমরা আঙুল চুষব, এটা হবে না: জামায়াত আমির প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন

সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের বিষয়ে একনেকে নীতিগত সিদ্ধান্ত: এম এ মান্নান

  • Update Time : বুধবার, ৫ অক্টোবর, ২০১৬
  • ৫০১ Time View

বিশেষ প্রতিনিধি::
হাওর-ভাটির জেলা সুনামগঞ্জে একটি বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ স্থাপনের কথা একনেকের সভায় আবারো জোড়ালো কণ্ঠে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠক সূত্রে জানা গেছে এ বিষয়ে তিনি নীতিগত সিদ্ধান্ত নিয়ে সংশ্লিষ্টদের আগামী সভায় অগ্রগতি জানানোরও নির্দেশনা দিয়েছেন। বৈঠকে একই সঙ্গে সুনামগঞ্জসহ সারা দেশের ৬৪ টি জেলায় রেলপথ সম্প্রসারণের ঘোষণাও দেন তিনি। এদিকে গতকালের একনেকের সভায় ৩হাজার ৪৮৮ কোটি ২০ লাখ টাকার ৮টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়।
সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের জন্য স্থানীয়ভাবে দীর্ঘদিন ধরে দাবি উত্তাপিত হচ্ছে। সরকারের উর্ধতন কর্তৃপক্ষও এ বিষয়ে একাধিকবার বিভিন্ন ফোরামে বক্তব্য দিয়েছেন। অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান বিভিন্ন সময়ে এ বিষয়ে বক্তব্য রেখেছেন এবং আন্তরিকভাবে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের প্রচেষ্টা চালাচ্ছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের নীতিনির্ধারণী ফোরামেও সুনামগঞ্জে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপন বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তাঁর আন্তরিক প্রচেষ্টায় অবশেষে গতকালের একনেক বৈঠকে প্রধানমন্ত্রীর কণ্ঠে সুনামগঞ্জের এ দুটি বিষয় গুরুত্বসহকারে উচ্চারিত হয়েছে এবং দাবি বাস্তবায়নে আশার সঞ্চার হয়েছে। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্তের পাশাপাশি বৈঠকে উপস্থিত সদস্যদের এ বিষয়ে পরবর্তী সভায় অগ্রগতি জানানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিকে গতকালের একনেক সভায় প্রধানমন্ত্রী এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ায় হাওর জেলা সুনামগঞ্জের মানুষ স্বপ্ন দেখতে শুরু করেছেন। এ বিষয়ে সরকার দ্রুত উদ্যোগ নিবেন বলে তারা মনে করছেন।
এ বিষয়ে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এ প্রতিবেদককে বলেন, সুনামগঞ্জের হাওর এলাকায় একটি বিশ্ববিদ্যালয় এবং একটি মেডিকেল কলেজ স্থাপনের কথা গতকালের একনেক বৈঠকে বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী পরবর্তী সভায় এ বিষয়ে অগ্রগতির নির্দেশনা দিয়েছেন। শিগ্রই সুনামগঞ্জের এই দাবি মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে বাস্তবায়ন হবে। প্রতিমন্ত্রী এমএ মান্নান আরো বলেন, দেশব্যাপী রেলওয়ে নেটওয়ার্ক বৃদ্ধির প্রসঙ্গে বৈঠকে কথা বলেছেন প্রধানমন্ত্রী। সুনামগঞ্জসহ ৬৪টি জেলায় যাতে কোনো না কোনোভাবে রেলপথ ছুঁয়ে যায় সেই ব্যবস্থার নির্দেশ দিয়েছেন তিনি। সূত্র হাওর টুয়েন্টিফোর

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com