1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে ভাতিজা হত্যার দায়ে চাচার ফাঁসি

  • Update Time : বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জমি নিয়ে বিরোধের জের ধরে আপন চাচার হাতে ভাতিজা খুনের ঘটনায় চাচাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুহুল আলম মোহাম্মদ নিপু বুধবার দুপুরে এ দণ্ড প্রদান করেন। তবে আসামি  পলাতক।

মামলার বিবরণে জানা যায়, জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা গ্রামের আছাবুর রহমান চৌধুরীর সঙ্গে তার ভাই ছদরুল হোসেন চৌধুরীর বিরোধ চলছিল। এ নিয়ে বিরোধের জের ধরে ২০১০ সনের ১৬ সেপ্টেম্বর তার পুত্র হাবিবুল কিবরিয়া চৌধুরী সেজুকে খুন করে ধানের গোলায় ফেলে রাখা হয়। চাচা ছদরুল হোসেন চৌধুরী ভাইয়ের সঙ্গে বিরোধের জের ধরে ভাতিজাকে শ্বাস রোধ করে হত্যা করে ধানের গোলায় ফেলে রাখেন। এ ঘটনায় ভাইয়ের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা।

দীর্ঘদিন যুক্ততর্ক শুনানি শেষে বিচারক বুধবার এ হত্যা মামলার রায় দেন। মামলায় চাচা কর্তৃক ভাতিজা হত্যা মামলা প্রমাণিত হওয়ায় বিচারক আসামি ছদরুল হোসেন চৌধুরীকে ফাঁসির দণ্ডাদেশ দেন। তবে মামলা দায়েরের পর থেকেই আসামি পলাতক রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com