1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

সেহরি না খেলে কি রোজা হবে

  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ Time View

‘সেহরি’ শব্দটি আরবি ‘সাহর’ বা ‘সুহুর’ থেকে উদ্ভূত। যার অর্থ রাতের শেষাংশ বা ভোররাত। সেহরি অর্থ শেষ রাতের বা ভোররাতের খাবার। সুবহে সাদিকের কাছাকাছি সময়ে যে আহার করা হয়, একে শরিয়তের পরিভাষায় সেহরি বলা হয়। রোজা রাখার নিয়তে সেহরি খাওয়া সুন্নত। রমজান মাসে সেহরির সময় মুসলিম বিশ্বে এক অন্য রকম আবহ সৃষ্টি হয়। মসজিদের মিনারগুলো থেকে ভেসে আসে হামদ-নাত ও সেহরি খাওয়ার আহ্বান। তখন রোজাদার মুসলমানেরা সেহরি খাওয়ার জন্য জেগে ওঠেন।

হাদিস শরিফে সেহরি খাওয়ার অনেক ফজিলত বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আহলে কিতাব আর আমাদের (মুসলমান) রোজার মধ্যে শুধু সেহরি খাওয়া পার্থক্য। অর্থাৎ তারা সেহরি খায় না, আর আমরা খাই।’ (সহিহ্ মুসলিম ও জামে তিরমিজি)

ক্ষুধা না থাকলে দুয়েকটি খেজুর খেয়ে অথবা একঢোক পানি পান করে নিলেও সেহরির সুন্নত আদায় হয়ে যাবে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে। অর্থাৎ শরীরে প্রফুল্লতা ও শক্তি থাকে।’ (সহিহ্ বুখারি ও সহিহ্ মুসলিম)

সেহরি খাওয়ার সময় সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘পানাহার করো—যতক্ষণ রাতের অন্ধকারের কালো রেখা থেকে প্রভাতের শুভ্র রেখা স্পষ্ট না হয়।’ (সুরা বাকারা: ১৮৭)

শেষ সময়ে সেহরি খাওয়া মুস্তাহাব। তাফসিরে কাশশাফের রচয়িতা সেহরির নিয়ম প্রসঙ্গে লিখেছেন, ‘পুরো রাতকে ছয় অংশে ভাগ করে শেষাংশে সেহরি খাও।’ রোজাদারের জন্য রাতের শেষাংশে সুবহে সাদিকের আগে সেহরি খাওয়া সুন্নত। সুবহে সাদিক না হওয়া পর্যন্ত সেহরি খাওয়া যাবে। আর কোনো কারণে যদি সেহরি না খাওয়া যায়, তবুও রোজা হবে। রোজা রাখার জন্য সেহরি খাওয়া আবশ্যক নয়। সৌজন্যে আজকের পত্রিকা.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com