1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

সোলেদারে চলছে তুমুল লড়াই

  • Update Time : মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০২৩
  • ১৭৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
ডনবাস অঞ্চলের সোলেদারে শক্তিশালী হামলার পরিমাণ বাড়িয়েছে রুশ বাহিনী। অঞ্চলটিতে ওয়াগনার গ্রুপের সেনার মুহুর্মুহু হামলা প্রতিহত করতে হচ্ছে ইউক্রেনীয় বাহিনীকে। আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, অঞ্চলটিতে দুই বাহিনীর মধ্যে তুমুল লড়াই অব্যাহত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সোলেদারে তেমন কোনো আর দেয়াল দাঁড়িয়ে নেই। এরপরও অঞ্চটিতে ইউক্রেনে বাহিনী শক্ত প্রতিরোধ করছে।
এ ছাড়া ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, সোলেদারে নতুন কৌশল অবলম্বন করছে রাশিয়া। অঞ্চলটিতে অতিরিক্ত সেনা মোতায়েনের দাবি করেছে দেশটি

পশ্চিমা বিশেষজ্ঞদের মতে, ওয়াগনার হচ্ছে রাশিয়ার সমর্থনে তৈরি ভাড়াটে সৈন্যদের একটি বাহিনী, যারা ক্রেমলিনের স্বার্থে কাজ করে।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৩২১ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com