1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

স্ত্রীদের সাবধান হতে বললেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ

  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮
  • ২৮১ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, স্বামীদের অবৈধ অর্থ যাতে স্ত্রীদের নামে না রাখা যায়, এ ব্যাপারে স্ত্রীদের সাবধান হওয়া উচিত।

ঢাকার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান আরও বলেন, ‘অবৈধ উপায়ে সম্পদ অর্জনের দায়ে প্রায় ১০টি মামলায় মূলত যাদের আসামি হওয়ার কথা, সেখানে তাদের স্ত্রীরাও আসামি হয়েছে। এটি একটি সামাজিক সমস্যা বলে মনে হয়েছে আমাদের কাছে। স্ত্রীদের জিজ্ঞেস করার পরে স্ত্রীরা বলে যে আমরা তো কিছুই জানি না। সামাজিকভাবে এই বিষয়টির ব্যাপারে কিছু করা যায় কি না, অবৈধ অর্থ যাতে স্ত্রীদের নামে না রাখা যায়, স্ত্রীরা যাতে সাবধান হয়, সেই বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব।’

তিনি আরও জানান, ‘এর আগে অবৈধ সম্পদ নিজের নামে থাকার দায়ে বেশ কয়েকজন অভিযুক্তের স্ত্রীকে আসামি করা হয়েছিল। বাদ পড়েননি মন্ত্রী ও সংসদ সদস্যদের স্ত্রীরাও। তবে এবার এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
সুত্র বাংলাদেশ প্রতিদিন

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com