1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে আহত ২০ জন, ১৪৪ ধারা জারি রাজধানীতে গ্যাসলাইটার কারখানার আগুন, ৫ মরদেহ উদ্ধার দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী ২টি মার্কিন যুদ্ধবিমান ও ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত, স্বীকার করলেন ট্রাম্প, তেহরানের তিরস্কার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী যে ধ্বনিতে শয়তান অস্বস্তিবোধ করে ভূমধ্যসাগরে নিহত তরুণদের পরিবারের পাশে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী পিপি মল্লিক সোহেল ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ সিলেটে পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হামের প্রাদুর্ভাব/জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ট্রেনের নিচে ঝাঁপ যুবকের

  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন আশিক মিয়া (৩২) নামের এক যুবক। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল আনুমানিক ৫টার দিকে উপজেলার রবিরবাজার লেভেল ক্রসিংয়ে এ ঘটনা।

 

নিহত আশিক উপজেলার পৃথিপপাশা ইউনিয়নের রাজনগর গ্রামের মখলিছ মিয়ার ছেলে।

 

এদিকে, আত্মহত্যার আগে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন আশিক।  ওই ভিডিওতে আশিক জানান, স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

 

 

এ বিষয়ে কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক বলেন, ‘আমরা বিষয়টি শুনেছি। এ ঘটনা রেলওয়ে থানার আওতাধীন এলাকায় হওয়াতে প্রয়োজনীয় ব্যবস্থা তারা নেবে।’

 

 

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি খায়রুল ইসলাম তালুকদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
সূত্র: যুগান্তর .কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com