1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে স্ত্রীর আত্মহত্যা প্ররোচনা মামলায় রিমান্ড শেষে স্কুলশিক্ষক কারাগারে

  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ২০৮০ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে যৌতুকের জন্য নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার অভিযোগে গ্রেপ্তারকৃত স্কুল শিক্ষক মৃদুল চন্দ্রকে একদিনের রিমান্ড শেষে আজ শুক্রবার কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ সুনামগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান এর আদালতে সাতদিনের রিমান্ড আবেদন করলেও বিচারিক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এবিষয়ে মামলার তদন্তকারী জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ বলেন, আসামি মৃদুল প্রায় সময় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করত। এমনি আসামি তাঁর স্ত্রীকে ঘরে তালা দিয়ে রাখত। তিনি বলেন, ‘আসামি আত্মহত্যা প্ররোচনার অভিযোগ স্বীকার করে জানায় তার প্রতি স্ত্রীর কোনো ভালোবাসা ছিল না বিধায় সে এধরনের আচরণ করত।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাটকুড়া গ্রামের বসত ঘরের ফ্যানের সাথে ওড়না প্যাঁচানো স্কুল শিক্ষকের স্ত্রী চম্পা রানী দাশ নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন এ ঘটনায় চম্পার ভাই নীহার চন্দ্র দাশ বাদী হয়ে জগন্নাথপুর থানা যৌতুকের জন্য নির্যাতন ও আত্মহত্যা প্ররোচনার অভিযোগে ওই স্কুল শিক্ষককে প্রধানসহ তার মা এবং ভাইকে আসামী করে মামলা দায়ের করেন। পরে পুলিশ স্কুল শিক্ষক মৃদুল চন্দ্র সরকারকে গ্রেপ্তার করে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। মৃদুল নেত্রকোনার কাইলাজুড়ি উপজেলার চানপুর গ্রামের মৃত যামিনী চন্দ্র সরকারের ছেলে।#

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com