1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে আহত ২০ জন, ১৪৪ ধারা জারি রাজধানীতে গ্যাসলাইটার কারখানার আগুন, ৫ মরদেহ উদ্ধার দেশে আর কোচিং সেন্টার চলতে দেওয়া হবে না : শিক্ষামন্ত্রী ২টি মার্কিন যুদ্ধবিমান ও ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত, স্বীকার করলেন ট্রাম্প, তেহরানের তিরস্কার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী যে ধ্বনিতে শয়তান অস্বস্তিবোধ করে ভূমধ্যসাগরে নিহত তরুণদের পরিবারের পাশে সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থী পিপি মল্লিক সোহেল ভারতকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ সিলেটে পূজা উদযাপন পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হামের প্রাদুর্ভাব/জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল

হবিগঞ্জে চাঁদার টাকাসহ আটক ২ ছাত্রদল নেতা

  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

জগন্নাথপুর২৪ ডেস্ক::

হবিগঞ্জের মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী ও তার এক সহযোগীকে চাঁদার ৯০ হাজার টাকাসহ আটক করেছে সেনাবাহিনী।

 

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দিবাগত মধ্যরাতে তাদের আটক করা হয়। আটককৃত ওপর ব্যক্তি হলেন মোনায়েম খান। তিনি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরীর সহযোগী। সেও একজন ছাত্রদল কর্মী। আটকের পর সেনাবাহিনী তাদেরকে সকাল ৭ টার দিকে মাধবপুর থানায় হস্তান্তর করে।

 

পুলিশ জানায়- উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে অরুপ চৌধুরী নামে এক ব্যক্তিকে আটকে রেখে ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি দাবি করেন ছাত্রদল নেতা জামিল চৌধুরীসহ তার সহযোগীরা। বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সেনাবাহিনী। এরই প্রেক্ষিতে মধ্যরাতে সেনাবাহিনী মাধবপুর ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান চালায়।

এসময় ঘটনাস্থল থেকে হাতেনাতে চাঁদার ৯০ হাজার টাকাসহ মাধবপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জামিল চৌধুরী ও ছাত্রদল কর্মী মোনায়েম খানকে আটক করা হয়। অভিযানের টের পেয়ে সাথে থাকা পানেল মিয়া, মো. রোকন, নির্জন মিয়া পালিয়ে যায়।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদ উল্যা জানান, চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতাসহ দুইজনকে আটক করে সেনাবাহিনী থানায় হস্তান্তর করে। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তাদেরকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ওসি বলেন- অরুপ চৌধুরীর বাড়ির ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামে। সে কালিকাপুরে কেন এসেছিলো? এটা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

হবিগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, ‘কারো ব্যক্তিগত অপরাধের দায় নেবে না ছাত্রদল। বিষয়টি খতিয়ে দেখে দ্রুততম সময়ের মধ্যে জামিল চৌধুরীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com