1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম:

হবিগঞ্জে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২৯৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জের বানিয়াচংয়ে জাহাঙ্গীর আলম নামে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত পুলিশ সদস্য জাহাঙ্গীর আলম উপজেলার মার্কুলি নৌ পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। এঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলক দাশ (২৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। আটক পুলক দাস নবীগঞ্জ উপজেলার কাদিরগঞ্জ গ্রামের কির মোহন দাশের পুত্র।

পুলিশ জানায়, রাতে মার্কুলি বাজারে একটি দোকানে জাহাঙ্গীর আলম নামে ওই পুলিশ সদস্য কয়েকজনের সঙ্গে কথা বলছিলেন। এসময় হঠাৎ করে তার উপর অতর্কিত হামলা চালায় পুলক দাশ। এতে গুরুতর আঘাতপ্রাপ্ত হয় কনস্টেবল জাহাঙ্গীর আলম। পরে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে মধ্যরাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরপরই হামলাকারী পুলক দাশকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, আটক পুলক দাশকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কি কারণে এ ঘটনা ঘটেছে তা বলা যাচ্ছে না। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে। এছাড়াও ঘটনাস্থল জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তরা পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com