1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

হাওর পরিদর্শনে গিয়ে হাওর বাঁচাও আন্দোলনের নেতাদের বিস্ময় প্রকাশ

  • Update Time : শুক্রবার, ১৫ এপ্রিল, ২০২২
  • ৬৩৬ Time View

স্টাফ রিপোর্টার- সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা হাওর বাঁচাও আন্দোলনের নেতারা বুধবার দিনভর উপজেলার বৃহৎ হাওর নলুয়া ও মইয়ার হাওর ঘুরে কৃষক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে কথা বলেছেন।তারা ফসল রক্ষা ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ও স্লুইস গেটে পরিদর্শন করেন।

হাওর বাঁচাও আন্দোলনের নেতারা বিস্ময় প্রকাশ করেন হাওরের ফসল রক্ষায় নির্মিত স্লুইসগেটগুলো দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকায়। এ বিষয়ে পাউবো কোন পদক্ষেপ না নেওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। অনতি বিলম্বে হাওর বাঁচাও আন্দোলনের নেতারা স্হানীয় সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এর সঙ্গে দেখা করে হাওরের ফসল রক্ষা বেড়িবাঁধ, স্লুইসগেট ও বিভিন্ন বিষয়াধী নিয়ে পরিকল্পনা মন্ত্রীর সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত নেন। হাওর পরিদর্শনে ছিলেন হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির আহ্বায়ক কলকলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক লুৎফুর রহমান সদস্য সচিব সাংবাদিক অমিত দেব, কার্যনির্বাহী সদস্য এম এ কাদির, আব্দুল জব্বার,কামাল উদ্দিন, সাংবাদিক আলী আহমদ প্রমুখ


হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম বলেন, হাওর কে নিয়ে পানি উন্নয়ন বোর্ড তামাশা শুরু করেছে । হাওরের ফসল রক্ষার নির্মিত স্লুইসগেটগুলো অকেজো অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা দুঃখজনক। স্লুইস গেটগুলো ষ্টীলের কপাট লাগানো হলে বিকল্প বেড়িবাঁধের নামে প্রতি বছর সরকারি অর্থের অপচয় হতো না।

এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com