1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জের হাওরে মাছ ধরতে গিয়েছিল তিন ভাই, স্রোতে ভেসে একজনের মৃত্যু স্থানীয় নির্বাচনে ত্যাগী-পরীক্ষিতদের মূল্যায়ন করবে বিএনপি জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় ২জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-২, স্বজনেদের কান্না থাকছে না হবিগঞ্জে ‘হোমিওপ্যাথিক তরল পান’ করার পর স্বামী-স্ত্রীসহ পাঁচজনের মৃত্যু জগন্নাথপুরে হাওরে নৌকাডুবি, ৪ জন নিখোঁজ সুদিন ও দুর্দিনে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে জগন্নাথপুর প্রেসক্লাবের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগর পাড়ি দিয়ে স্পেনে হাজারো অভিবাসীর প্রবেশ, নিহত ৯ ছাতকে এনাম হত্যা, ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড সিলেটে জগন্নাথপুরের এক যুবকসহ ৪ জনের মরদেহ উদ্ধার

১১ বছর বয়সে গ্রাজুয়েট

  • Update Time : রবিবার, ২৪ মে, ২০১৫
  • ৭৭৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক:: যুক্তরাষ্ট্রের একটি কলেজ থেকে মাত্র ১১ বছর বয়সে গ্রাজুয়েট ডিগ্রি লাভ করে সাড়া ফেলেছেন ভারতীয় আমেরিকান বিস্ময় বালক তানিশক আব্রাহাম। তিনি গণিত, বিজ্ঞান ও ফরেন ল্যাঙ্গুয়েজ স্টাডিজেও তিনটি অ্যাসোসিয়েট ডিগ্রি পেয়েছেন।
যুক্তরাষ্ট্রের এ যাবৎকালের অন্যতম সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে তানিশক গত বছর হাইস্কুলের পড়াশোনা শেষ করেন। গত বছরের মার্চে পরীক্ষার মাধ্যমে তিনি তার ডিগ্রি লাভের যোগ্য বিবেচিত হয়েছিলেন। গত বছর তার কৃতিত্ব প্রেসিডেন্ট বারাক ওবামার নজরে এসেছিল। তিনি তাকে অভিনন্দিত করে চিঠিও দিয়েছিলেন।
এবার ক্যালিফোর্নিয়ার আমেরিকান রিভার কলেজ থেকে তিনি ১৮শ’ ছাত্রের সঙ্গে এ ডিগ্রি পেয়েছেন। চলতি বছর ওই কলেজ থেকে তিনিই সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসেবে গ্রাজুয়েট হয়েছেন। আমেরিকান রিভার কলেজের মুখপাত্র স্কট ক্রো এনবিসি নিউজকে বলেছেন, সাধারণভাবে ধারণা করা হচ্ছে, তানিশকই সর্বকালের সর্বকনিষ্ঠ গ্রাজুয়েট। মাত্র ১১ বছর বয়সে গ্রাজুয়েট ডিগ্রি পাওয়ার পর তার অনুভূতি কি? তিনি অবশ্য এটাকে বড় কিছু ভাবতে নারাজ। তিনি বলেছেন, এটা আমার কাছে তেমন বড় কিছু নয়। জানা গেছে, সাত বছর বয়স থেকেই তিনি বাড়িতে বসে স্কুলের কারিকুলামে অংশ নিচ্ছিলেন। মাত্র চার বছর বয়সে তিনি প্রখ্যাত আইকিউ সোসাইটি মেনসায় যোগ দিয়েছিলেন। তার মা তাজি আব্রাহাম বলেন, তানিশক ক্লাসে সবসময়ই অন্যদের চেয়ে এগিয়ে থাকত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com