1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক বিএনপি নেতা নান্নু’র পিতার মৃত্যুতে জগন্নাথপুর উপজেলা বিএনপির শোক গাড়ির ভেতর থেকে পুলিশের মাথায় কোপ, দুজন কারাগারে ধর্মপাশায় বিলের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু জীবন ও সময় যেভাবে বরকতময় হয় জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহতদের পরিবারের পাশে সম্ভাব্য মেয়রপ্রার্থী সুজাতুর রেজা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১ লাখ টাকা করে পাচ্ছে কুমিল্লায় নিহতদের পরিবার

  • Update Time : শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯
  • ৩৬৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক:: শনিবার সকালে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এ ঘোষণা দিয়েছেন, কুমিল্লার চৌদ্দগ্রামে কয়লাবাহী ট্রাক উল্টে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবার এক লাখ টাকা করে পাবে। এছাড়া আহত শ্রমিকদের দেওয়া হবে চিকিৎসা ব্যয়।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত শ্রমিকদের জন্য এক লাখ টাকা এবং আহত শ্রমিকদের চিকিৎসার জন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।

চৌদ্দগ্রামের গোলপাশা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় এ দুর্ঘটনায় আহত শ্রমিক পাঁচজন বলে মন্ত্রণালয় জানিয়েছে।

শুক্রবার চৌদ্দগ্রামে একটি ইটভাটায় কয়লাবাহী ট্রাক উল্টে শ্রমিকদের থাকার ঘরের উপর পড়লে ১৩ জন নিহত হন। নিহতরা সবাই নীলফামারী জেলার জলঢাকা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে এসে ওই ইটভাটায় কাজ করছিলেন।

তারা হলেন- জলঢাকা উপজেলার নিজপাড়া গ্রামের রঞ্জিত চন্দ্র রায় (৩০), তপন চন্দ্র রায় (২৫), মো. সেলিম (২৮), বিপ্লব (১৯), শংকর চন্দ্র রায় (২২), দীপু চন্দ্র রায় (১৯), অমিত চন্দ্র রায় (২০), পাঠানপাড়া গ্রামের মোরসালিন (১৮), মো. মাসুম (১৮), শিমুলবাড়ি গ্রামের মনোরঞ্জন চন্দ্র রায় (১৯), মৃণাল চন্দ্র রায়(২১), রাজবাড়ি গ্রামের বিকাশ চন্দ্র রায় (২৮) ও কলেক চন্দ্র রায় (৩৫)।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com