1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

২ লাখ অভিবাসী ফেরত পাঠাচ্ছেন ট্রাম্প

  • Update Time : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০১৮
  • ৩৫৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক :: যুক্তরাষ্ট্রের এল সালভাদোরের প্রায় ২ লাখ অভিবাসীকে দেশে ফেরত পাঠাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন।

যুক্তরাষ্ট্রে তাদের বসবাস ও কাজ করার অনুমতি বাতিল করা হবে বলে প্রশাসন এরই মধ্যে ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র ছাড়ার জন্য তাদের ২০১৯ সাল পর্যন্ত সময় দেয়া হয়েছে।

মধ্য আমেরিকার দেশ এল সালভাদোরে ২০০১ সালে কয়েক দফা ভয়াবহ ভূমিকম্পে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যুর পর যুক্তরাষ্ট্রের মানবিক কর্মসূচি ‘টেম্পোরারি প্রটেকটেড স্ট্যাটাস’ (টিপিএস)-এর আওতায় ‍অভিবাসনের সুযোগ পেয়েছিল ওই দেশের নাগরিকরা।

২০০১ সাল পরবর্তী প্রায় ১৭ বছরে বিভিন্ন সময়ে বিভিন্ন মার্কিন প্রেসিডেন্ট এসে এল সালভাদোরের অবনতিশীল পরিস্থিতির বিবেচনায় তাদের জন্য টিপিএস বহাল রাখেন।

কিন্তু ট্রাম্প প্রশাসন সোমবার এল সালভাদোরের অভিবাসীদের জন্য এ সুরক্ষা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কারণ হিসাবে বলা হয়েছে, দেশটিতে সেই ২০০১ সালের প্রাকৃতিক বিপর্যয়কর পরিস্থিতি এখন আর নেই। ফলে টিপিএসও বন্ধ হতে হবে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ অভিবাসীদের ফেরত পাঠানোর জন্য ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর পর্যন্ত সময় ধার্য করেছে। এর মধ্যে তাদের যুক্তরাষ্ট্র ছাড়তে হবে অথবা দেশটিতে থাকার বৈধ কোনো পথ খুঁজে নিতে হবে।

ট্রাম্প প্রশাসন এর আগে হাইতি এবং নিকারাগুয়ার অভিবাসীদের জন্যও টিপিএস সুবিধা বাতিল করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com