1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম:
প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, এনসিপির অব্যাহতিপ্রাপ্ত নেতা সালাউদ্দিন তানভীর গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইহকাল-পরকালে মায়ের খিদমতের উপকারিতা সাংবাদিক সানোয়ার হাসান সুনু ও জগন্নাথপুর গ্রামবাসী কে  নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  সুনামগঞ্জের জামালপুরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ, ১৬ ঘণ্টা পর লাশ উদ্ধার ঢাকার তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ, আহত বেশ কয়েকজন জগন্নাথপুরের সন্তান অধ্যক্ষ শহিদুল আলম এবার সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হলেন মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন অনেকেই, নতুন করে আলোচনায় যেসব নাম খাগড়াছড়িতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক আগস্টে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ হচ্ছে না

৬ বছরের নিচে প্রথম শ্রেণিতে ভর্তি নয়

  • Update Time : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩৭৯ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
এখন থেকে ছয় বছরের নিচের কোনো শিশু প্রথম শ্রেণিতে ভর্তি হতে পারবে না। ২০২২ শিক্ষাবর্ষ থেকে সরকারি স্কুলে প্রথম শ্রেণিতে ভর্তি হতে হলে শিক্ষার্থীর বয়স ছয় বছরের বেশি হতে হবে। জাতীয় শিক্ষানীতি ২০১০—এর আলোকে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় এ বয়স নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। গত বৃহস্পতিবার সরকারি স্কুলে ভতির্র সংশোধিত বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
এর আগে আরেকটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকাসহ সারা দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোয় ২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে ভতির্র জন্য আবেদন শুরু হবে ২৫ নভেম্বর বেলা ১১টা থেকে। চলবে ৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। এবারও স্কুল থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। ভতির্র আবেদন শুধু অনলাইনে এই ওয়েবসাইটে পাওয়া যাবে। সরকারি মাধ্যমিক স্কুলগুলোয় আগামী ১৫ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভতির্র জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে। আর বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোয় আগামী ১৯ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভতির্র জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।
ঢাকাসহ সারা দেশের সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোয় ২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে ভতির্র জন্য আবেদন শুরু হবে ২৫ নভেম্বর বেলা ১১টা থেকে। চলবে ৮ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২২ শিক্ষাবর্ষে ভতির্র আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুধু টেলিটক প্রি—পেইড মুঠোফোন থেকে এসএমএসের মাধ্যমে এই ফি দেওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় (তিনটি ফিডার শাখাসহ) তিনটি ভিন্ন গ্রুপে বিভক্ত থাকবে। আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দের ক্রমানুসারে সর্বাধিক পাঁচটি স্কুল নির্বাচন করতে পারবে। এ ছাড়া সারা দেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে। এ ক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি স্কুল পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে।
ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের স্কুল বা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না। ২০২২ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠেয় ডিজিটাল লটারি কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বাইরের প্রতিষ্ঠানগুলোকেও নিজ নিজ ভর্তি কমিটির মাধ্যমে লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন করতে হবে। শিক্ষার্থী ভতির্র ক্ষেত্রে নিজ নিজ ভর্তি কমিটির উপস্থিতিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের প্রক্রিয়া নিষ্পন্ন করা ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না।
এ ছাড়া সরকারি মাধ্যমিক স্কুলে কমর্রত শিক্ষক—শিক্ষিকা ও কর্মচারীদের ভতির্র উপযুক্ত সন্তানসংখ্যার সমসংখ্যক আসন ওই প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে। এ ক্ষেত্রে তাঁদের অনলাইনে আবেদনের প্রয়োজন নেই।
শিক্ষক—শিক্ষিকা ও কর্মচারী সরকারি মাধ্যমিক বালক বিদ্যালয়ে কমর্রত থাকলে এবং তাঁর ভতির্র উপযুক্ত সন্তান বালিকা হলে পার্শ্ববর্তী সরকারি বালিকা বিদ্যালয়ে আসন সংরক্ষিত রাখতে হবে। একইভাবে শিক্ষক—শিক্ষিকা ও কর্মচারী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কমর্রত থাকলে এবং তাঁর ভতির্র উপযুক্ত সন্তান বালক হলে পার্শ্ববর্তী সরকারি বালক বিদ্যালয়ে আসন সংরক্ষিত রাখতে হবে। অর্থাৎ সরকারি মাধ্যমিক স্কুলে কমর্রত শিক্ষক—শিক্ষিকার সন্তান ভতির্র যে ২ শতাংশ কোটা নীতিমালায় সংরক্ষিত ছিল, তা তুলে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা মহানগরীর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠানসংলগ্ন কমপক্ষে একটি এবং সর্বোচ্চ তিনটি প্রশাসনিক থানা ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করা যাবে। এ ছাড়া আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে মহানগর পর্যায়ের জন্য বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে। এ ক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি স্কুল পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে।
সরকারি মাধ্যমিক স্কুলে কমর্রত শিক্ষক—শিক্ষিকা ও কর্মচারীদের ভতির্র উপযুক্ত সন্তানসংখ্যার সমসংখ্যক আসন ওই প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে। এ ক্ষেত্রে তাঁদের অনলাইনে আবেদনের প্রয়োজন নেই।
ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের স্কুল কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না। ২০২২ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠেয় ডিজিটাল লটারি কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বাইরের প্রতিষ্ঠানগুলোকেও নিজ নিজ ভর্তি কমিটির মাধ্যমে লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন সম্পন্ন করতে হবে। শিক্ষার্থী ভতির্র ক্ষেত্রে নিজ নিজ ভর্তি কমিটির উপস্থিতিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের প্রক্রিয়া নিষ্পন্ন করা ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না।
ঢাকা মহানগরীসহ সারা দেশের মহানগর পর্যায়ের বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা ও জেলা সদরের সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক স্কুলগুলোয় ডিজিটাল লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন আগামী ১৯ ডিসেম্বর অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হবে।
অনলাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তিসংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের Secondary circular/orderএবং টেলিটকের ওয়েবসাইট থেকে জানা যাবে।
সূত্র : প্রথমআলো

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com