1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

৮ ফেব্রুয়ারি পবিত্র শব-ই-মিরাজ

  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৭৪ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
আগামী ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার পবিত্র শব-ই-মিরাজ উদযাপিত হবে। বাংলাদেশের আকাশে শুক্রবার পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। তাই, আগামী ১৪ জানুয়ারি রবিবার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। শুক্রবার সন্ধ্যায় বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ নায়েব আলী মন্ডল।

শুক্রবার বাংলাদেশের আকাশে ১৪৪৫ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ১৪ জানুয়ারি রোববার থেকে পবিত্র রজব মাস গণনা শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে আগামী ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শব-ই-মিরাজ পালিত হবে।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহাঃ বশিরুল আলম, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব রুহুল আমীন, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোঃ কাউসার আহমেদ, সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোঃ আবদুল জলিল, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোঃ আজিজুর রহমান, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক মোঃ রুহুল আমিন, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের সহকারী প্রশাসক মোঃ মোতাহার হোসেন খান, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান, লালবাগ শাহী জামে মসজিদের খতিব আফফান মুহাম্মাদ ইবনে মুফতী নেয়ামতুল্লাহ, চকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com