1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন কমিশনারদের সম্মাননা প্রদান

  • Update Time : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ১৩৮ Time View
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে দায়িত্বপালনকারী নির্বাচন কমিশনারদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এ উপলক্ষে রোববার বেলা দুইটার দিকে জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে
পৌর মিলনাতনে এক সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আক্তার হোসনের সভাপতিত্বে ও পৌর কর্মচারী বিপলু রঞ্জন সরকারের পরিচালনায় এতে বক্তব্য দেন সম্মানিত অতিথি নির্বাচনে দায়িত্বপালনকারী নির্বাচন কমিশনার জগন্নাথপুর প্রেসক্লাবের সহসভাপতি তাজউদ্দিন আহমদ,পৌর কাউন্সিলর জিতু মিয়া, শাহীন মিয়া, আলাল মিয়া, ছমির উদ্দিন,কৃষ্ণ চন্দ্র চন্দ, বাহারজান বিবি  সূবর্ণা শর্মা, পৌর নির্বাহী কর্মকর্তা হেলাল আবেদীন। নির্বাচন কমিশনার তাজ উদ্দিন আহমদ। পরে পৌর মেয়র সন্মাননা স্মারক নির্বাচন কমিশনারদের হাতে তোলে দেন।
হত ৯ মার্চ জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক ও যুগ্ম সম্পাদক পদে
নির্বাচন সম্পন্ন হয়। একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য এবং সফলবাবে নির্বাচন সম্পন্ন করায়  প্রধান নির্বাচন কমিশনার ব্যবসায়ী মির্জা দিলাওর হোসেন, কমিশনার জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি প্রয়াত শংকর রায়, ব্যবসায়ী শুধাংশু শেখর রায় বাচ্ছু ও প্রেসক্লাবের সহসভাপতি তাজউদ্দিন আহমদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এদিকে সভায় নির্বাচন কমিশনার প্রেসক্লাব সভাপতি শংকর রায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে বিদেহী তাঁর
আত্নার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com