1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

হবিগঞ্জে অটোরিকশা চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৮ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
হবিগঞ্জে র‌্যাবের জালে বন্দি হয়েছে অটোরিক্সা চোর চক্রের ৩ সদস্য। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার দরগাগেইট এলাকায় চালানো অভিযানে চক্রের ওই ৩ সদস্যকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া একটি অটোরিক্সা (টমটম)।

রোববার (২৭ জুলাই) দুপুরে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯।

র‌্যাব জানায়, গত শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে শায়েস্তাগঞ্জ থানার সুদিয়াখলা এলাকার বাসিন্দা মো. জামিল মিয়া (১৭) দাউদনগর বাজার থেকে যাত্রী নিয়ে বড়চর এলাকায় যায়। এসময় যাত্রী নামিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে পার্শ্ববর্তী ঝোপে গেলে মাত্র ১০ মিনিটের মধ্যে তার অটোরিকশাটি (টমটম) চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরও গাড়িটি না পেয়ে জামিলের বাবা রমজান আলী শায়েস্তাগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-৯ সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার দরগাগেইট এলাকায় অভিযান চালিয়ে ৩ জনকে আটক করে।

আটককৃতরা হল- মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামের ফয়সাল মিয়ার ছেলে অন্তর মিয়া (১৯), চুনারুঘাট উপজেলার গাজিপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে নিলয় মিয়া (১৯) ও শায়েস্তাগঞ্জ উপজেলার বাগুনিপাড়া গ্রামের সবুজ মিয়ার ছেলে বিল্লাল মিয়া (১৯)।

র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে.এম. শহিদুল ইসলাম জানান, আটককৃত ৩ জনকে শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com