1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরের হাসপাতালে গরমজনিত রোগীর ঢল: লোডশেডিংয়েও জেনারেটরের সুফল থেকে বঞ্চিত রোগীরা প্রথমবারের মতো এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু দ্বিতীয় স্ত্রীকে রেখে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ, ক্ষোভে ভেকু দিয়ে গুঁড়িয়ে দিল বাড়ি জগন্নাথপুরে লোডশেডিং, চাহিদার তুলনায় বিদ্যুৎ অর্ধেকেরও কম গ্রাম থেকে জাতীয় মাঠে: দিরাইয়ের দুই কিশোরের রূপকথা অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা

চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে সমন জারি

  • Update Time : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ২৪৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মানহানির অভিযোগে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে মামলায় জবাব দাখিলের জন্য সমন জারি করেছেন আদালত।

মঙ্গলবার (৯ মে) ঢাকার ১ম যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৩০ এপ্রিল ঢাকার ১ম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে আইনজীবীর মাধ্যমে মামলা দায়ের করেন প্রযোজক রহমত উল্লাহ। এ মামলায় সম্প্রতি বাদী কোর্ট ফি দাখিল করলে আদালত গতকাল ৮ মে বিবাদী শাকিব খানকে আগামী ১৫ মের মধ্যে জবাব দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।

৩০ এপ্রিল ঢাকার ১ম যুগ্ম জেলা জজ মাসুদুল হকের আদালতে আইনজীবীর মাধ্যমে এ মামলা দায়ের করেন প্রযোজক রহমত উল্লাহ। মামলায় মানহানির অভিযোগ এনে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন তিনি।

গত ১৩ এপ্রিল মানহানির অভিযোগ এনে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলমের আদালতে রহমত উল্লাহ বাদী হয়ে মামলা করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।

এর আগে গণমাধ্যমের কাছে রহমত উল্লাহকে বাটপার-প্রতারক ও আপত্তিকর মন্তব্যের জেরে রহমত উল্লাহর পক্ষে শাকিব খানকে লিগ্যাল নোটিশ পাঠান তার আইনজীবী।

 

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com