1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

লন্ডনে পাকিস্তানী হানাদারদের হাতে নিহত দেশপ্রেমিক নাগরিকদের স্মরণ করলো ব্রিটিশ বাঙ্গালীরা

  • Update Time : শুক্রবার, ২৭ মার্চ, ২০১৫
  • ৭০৮ Time View

আমিনুল হক ওয়েছ :-লন্ডনে মোমবাতি প্রজ্বলন ও শপথ বাক্যা পাঠের মাধ্যমে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানী হানাদারদের হাতে নিহত দেশপ্রেমিক নাগরিকদের স্মরণ করলো ব্রিটিশ বাঙ্গারীরা। ২৫ মার্চ লন্ডন সময় সন্ধ্যে সাড়েসাত ঘটিকায় ইষ্ট লন্ডনের আলতাব আলী পর্কের শহীদ মিনারে বৃটেনের বিভিন্ন প্রান্থ থেকে ২৫মার্চ কালরাতে নিহত দেশপ্রেমিকদের শ্রদ্ধাজানাতে মোমবাতি হাতে নিয়ে সমবেত হন মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা। যুক্তরাজ্য ঘাতক-দালাল নির্মুল কমিটির আয়োজনে নিমৃূল কমিটি ইউকে শাখার সভাপতি ডাঃ বি বি চৌধুরীর সভাপতিত্বে ও সহসাধারন সম্পাদক জামাল আহমদ খানের স ালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, চলমান যুদ্ধাপরাধের বিচার দ্রত শেষ করা ও জঙ্গিবাদ মৌলবাদ প্রতিহতের আহবান জানিয়ে বক্তব্য রাখেন ঘাতক-দালাল নির্মুল কমিটির কেন্দ্রীয় সদস্য আনসার আহমেদ উল্লাহ, যুক্তরাজ্য শাখা নিমৃূল কমিটির পক্ষে সৈয়দ এনামুল ইসলাম, সাংবাদিক মতিয়ার চৌধুরী. সাংবাদিক সায়েম চৌধুরী, রুবি হক, জেনোসাইড ১৯৭১ এর সভাপতি সাংবাদিক মকিস মনসুর, কবি ময়নুর রহমান বাবুল, স্মৃতি আজাদ, অজয়ন্তা দেবরায়, সৈয়দা মাসুদা খানম, মেহের নিহার চৌধুরী, এডভোকেট মুজিবুল হক মনি, মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, মুক্তিযোদ্ধা কয়সর সৈয়দ, যুবনেতা নজরুল ইসলাম অকিব, আরিফুর রহমান প্রমুখ। শহীদ বেদীতে পুষ্পার্ঘ অর্পনের মধ্য দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে অসভ্য পাকিস্তানী সৈন্যদের হাতে নিহতদের স্মরন করা হয়। সবশেষে আগতদের শপতবাক্য পাঠ করার মুক্তিযোদ্ধা ফয়েজুর রহমান খান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com