1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে কয়েকটি বেড়িবাঁধের অধিংকাশ স্থানে মাটি পড়েনি

  • Update Time : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৫২ Time View

বিশেষ প্রতিনিধি::

জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে এখনও কয়েকটি প্রকল্পের অধিংকাশ স্থানে মাটি পড়েনি। এরমধ্যে কিছু প্রকল্পে কাজ চলছে ধীরগতিতে আবার কেউ কেউ কাজ শুরু করে বন্ধ রেখেছেন। বুধবার হাওর ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। পাউবোর নীতিমালা অনুযায়ী ১৫ ডিসেম্বর থেকে কাজ শুরুর করার কথা। কাজ শুরুর দেড়মাস পরও সব প্রকল্পের কাজ শুরু না হওয়ায় কৃষকরা দুশ্চিন্তায় পড়েছেন।

সরেজমিনে নলুয়া হাওর পরিদর্শনকালে দেখা যায়, হাওরের ৯ নম্বর বাঁধ প্রকল্পের ডুমাইখালী থেকে টংগর পর্যন্ত  কোন মাটি পড়েনি। খোঁজ নিয়ে জানা যায়, ৮৩৫ কিলোমিটার এই বাঁধের জন্য ২০ লাখ ২১ হাজার ৬১৫ টাকা বরাদ্দ প্রদান করা হয়। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সদস্য রুবেল মিয়া। তিনি মুঠোফোনে জানান, মাটির সুবিধা না থাকায় কাজ শুরু করতে বিলম্ব হয়েছে। মাটি কাটার যন্ত্র প্রকল্প এলাকায় এনেছি নির্ধারিত সময়ে কাজ শেষ হবে। এছাড়াও নলুয়ার হাওরের ৮ নম্বর প্রকল্প হালেয়ার মুখ থেকে ডুমাখালী পর্যন্ত কাজ শুরু হয়েছে দুই দিন আগে। ১০, ১১, ১২, ১৩ নম্বর প্রকল্পে কাজ কয়েক দিন ধরে চললেও প্রকল্প এলাকার অধিকাংশ জায়গায় মাটি পড়েনি। ৫, ৬ ও ৭ নম্বর প্রকল্পে মাটি পড়লেও কাজ ধীরগতিতে হচ্ছে।

৬ নম্বর প্রকল্পর সভাপতি আহমেদ আলী বলেন, আমার প্রকল্পের মাটির কাজ শেষ পর্যায়ে রয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের আগে শতভাগ শেষ করতে পারব। ১১ নম্বর প্রকল্পের কাজ বন্ধ পাওয়া যায়। প্রকল্পের সভাপতি মফিজ আলী জানান, মাটি পেতে সমস্যা হওয়ায় কাজ বন্ধ রয়েছে। ৫০০ ফুটের মধ্যে ২৫০ ফুটের কাজ করা  হয়েছে।

কৃষক ও পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, জগন্নাথপুর উপজেলায় এবার ৩৩টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ সংস্কার কাজ করা হচ্ছে। তাঁর মধ্যে নলুয়ার হাওরে ২৪ টি প্রকল্প রয়েছে। বরাদ্দ পাওয়া গেছে চার কোটি আট লাখ টাকা। নিয়ম অনুযায়ী ১৫ ডিসেম্বর কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার কথা।

হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নির্মল কান্তি দাস বলেন, হাওরের কাজ শুরু সময় থেকে দেড়মাস অতিবাহিত হলেও কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। তিনি বলেন, হাওরে অকাল বন্যার শঙ্কা রয়েছে। অনেক প্রকল্পে কাজ শুরু না হওয়ায় আমরা এবার চিন্তিত।

পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী সবুজ কান্তি শীল জানান, হাওরে কাজের অগ্রগতি সন্তোষজনক। সব প্রকল্পের কাজ শুরু হয়েছে। সার্বক্ষণিক নজরদারি রাখছি। জগন্নাথপুরের ইউএনও আল বশিরুল ইসলাম বলেন, ২৯ জানুয়ারি পর্যন্ত কাজের অগ্রগতি ৪০ শতাংশ ছিল। আমরা কাজের গতি বাড়াতে পিআইসির দায়িত্বশীলদের তাগিদ দিয়ে যাচ্ছি

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com