1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা, ট্রাফিক নিয়ন্ত্রণেও তারা

  • Update Time : বুধবার, ৭ আগস্ট, ২০২৪
  • ৯৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

মাত্র কয়েকদিন আগেও যেখানে লাঠি হাতে অধিকার আদায়ে নেমেছিলেন তারা, সেই তারাই এবার মাঠে ভিন্ন ভূমিকায়। যারা ছিলেন কলম হাতে নিজের সুন্দর জীবন গঠনের পথে, তারা এবার নামলেন সুন্দর নগরী গড়তে। সরকার পতনের পর দেশে চলমান অস্থিরতায় এই শিক্ষার্থীরা মাঠে নেমেছেন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান চালাতে। দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের বিভিন্ন স্থানে এ অভিযান চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

এসময় যত্রতত্র ময়লা না ফেলতে সাধারণ মানুষকে অনুরোধও করেন তারা। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে চলে এ কর্মসূচি। এ ছাড়াও নগরের বিভিন্ন স্থাপনার দেয়াল লিখনও মুছে দেন তারা।

শহর ঘুরে দেখা যায়, আন্দোলন চলাকালে সড়কে পড়ে থাকা আবর্জনা দলবেঁধে পরিষ্কার করছেন শিক্ষার্থীরা।

পাশাপাশি যেসব সড়কে ট্রাফিক পুলিশ নেই, সেখানে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলে দায়িত্ব পালন করছেন তারা। যানবাহনচালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করতে দেখা যায় তাদের।নগরের জামালখান মোড়ে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ফাইরুজ, কাশফিয়া, মুনতাহা, তাসফিয়া, মুনমুন, রামিজা, জাইবান, মারিয়া, শাহজাদী, মাইমুনা, আয়েশা, নাজিবা, ওয়াফিজা, সাবা, ফাতিহা, অফি, ন্যুসাইবা, ইশি, সুবাইতা, রাফিফা, নিশা, মুশফিয়াসহ বেশ কয়েকজন শিক্ষার্থী।

পরিচ্ছন্নতা অভিযান নিয়ে কথা হয় তাদের সঙ্গে।

তারা বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করে দেশ কলঙ্কমুক্ত করেছে। আমরা চাই সুন্দরভাবে দেশ চলুক। দেশের এ পরিস্থিতিতে আমরা শিক্ষার্থীরা সাধারণ মানুষের পক্ষে থাকতে চাই। সবাই সচেতন হলে একটি সুন্দর দেশ গঠন করা সহজ হবে।শিক্ষার্থীরা আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ঘোষণা দিয়েছেন- শিক্ষার্থীদের সাধারণ মানুষের পাশে থাকতে।

আমরা তাতে সাড়া দিয়েছি। শিক্ষার্থীদের অনেকগুলো টিম বিভিন্ন এলাকায় কাজ করছে। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত আমরা সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সাধ্যমতো পাশে থাকব।এর আগে গতকালও সড়কে পরিচ্ছন্নতা অভিযান ও ট্রাফিক কার্যক্রম পরিচালনা করেন তারা।

সুত্র কালের কণ্ঠ

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com