1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়ায় জগন্নাথপুরের ইশমাম-কে সংবর্ধনা প্রদান 

  • Update Time : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৮৩ Time View

স্টাফ রিপোর্টার::

আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৯- এ বাংলাদেশ দলের হয়ে  খেলার সুযোগ পাওয়ায় জগন্নাথপুরের কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় মোঃ আমান সারোয়ার ইশমাম-কে জগন্নাথপুর উপজেলা ব্যাডমিন্টন খেলোয়াড় বৃন্দ উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গতকাল রোববার (৮ ডিসেম্বর) রাত ৮ টায় জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের হলরুমে ব্যাডমিন্টন খেলোয়াড় ও জাজম্যান মোঃ আব্দুল কাদির লাকসনের সভাপতিত্বে এবং ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ উল মামুনের পরিচালনায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল। অন্যদের মধ্যে বক্তব্য দেন ফেয়ার ফেইস জগন্নাথপুর এর যুগ্ম সাধারন সম্পাদক আলী আকবর, জাহান রেস্তোরাঁর স্বত্বাধিকারীর ব্যবসায়ী লিমান ভূইঁয়া, জলিল ট্রেডার্স এর স্বত্বাধিকারী ফরিদ আহমদ মনাই, সংবর্ধিত খেলোয়াড় আমান সারোয়ার ইশমাম, তাঁর বাবা আব্দুল মুকিত,আমিরা ইমিটেশন স্বত্বাধিকারী মো লিটন আহমদ,ব্যবসায়ী মহব্বত আলী, শহীদুল ইসলাম, খেলোয়াড় একলিম আহমদ, রফিকুল ইসলাম ও নাহিদ আহমদ। পরে তাকে ক্রেষ্ট প্রদান করা হয়।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com