1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
অন্যায়ের প্রতিবাদে কল্যাণকামিতা জরুরি জগন্নাথপুরে নৌকাডুবিতে নিহত ৪ পরিবারের পাশে জামায়াত জগন্নাথপুরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ ৪ জনের মৃত্যু, গ্রামজুড়ে শোকের মাতম বিয়ের চার মাসের মাথায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আদালতে আত্মসমর্পণ করলেন জগন্নাথপুরের ছাত্রলীগ নেতা বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল সরকারের নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ : তথ্যমন্ত্রী জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের নিন্দা ও প্রতিবাদ ‘কিছু বুঝে উঠার আগেই নৌকাটি ডুবে গেল’ নৌকাডুবির ঘটনায় চারজনের মৃত্যুতে এমপি কয়ছর আহমেদের শোক

এবার সন্ধ্যা ৭টার মধ্যে ফলাফলের আশা করছেন নির্বাচন কমিশন

  • Update Time : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার সন্ধ্যা সাতটার মধ্যে ভোট গণনা শেষ করে, ফল প্রস্তুত করে ঘোষণা করতে পারবেন বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে তিনি এ কথা বলেন।

নির্বাচনের ফলাফল কখন হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মনিরুজ্জামান বলেন, গণনার কাজের পরে ফলাফল ঘোষণার জন্য প্রস্তুতি আছে। সেখানে সময় লাগবে। আনুমানিক সন্ধ্যা সাতটার মধ্যে ফল ঘোষণা করতে পারবেন বলে তিনি জানান।

ভোট গণনার কাজ পালা করে চলছে কি না এমন প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার জানান, সেটা করার কোনো সুযোগ নাই।

এর আগে গতকাল শুক্রবার রাতের মধ্যেই জাকসু ও ২১ টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি এ কথা জানান। সূত্র প্রথম আলো

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com