1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ‘বোম সাইক্লোন’ আঘাত হানার শঙ্কা

  • Update Time : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১১ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে ‘বোম সাইক্লোন’ আঘাত হানতে পারে বলে সতর্কতা দিয়েছেন দেশটির আবহাওয়াবিদরা। শীতকালীন এ ঝড়টি ক্যারোলিনা থেকে শুরু করে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত হতে পারে। এটির প্রভাবে হারিকেনের মতো শক্তিশালী বাতাস, ভারী তুষারপাত এবং অস্বাভাবিক ঠান্ডা পড়তে পারে।

আবহাওয়াবিদরা বলেছেন, এই ঝড় জীবনহানিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। যারমধ্যে আছে উপকূলীয় বন্যা, যাতায়াতে ঝূঁকিপূর্ণ অবস্থা এবং বিদ্যুৎ বিচ্ছিন্নের বিষয়গুলো।

বোম সাইক্লোন কী?

বোম সাইক্লোন বা বোমোজেনেসিস হলো শীতকালের অত্যন্ত শক্তিশালী একটি ঝড়। যা খুব অল্প সময়ের মধ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করে।

যেকোনো ঝড়ের কেন্দ্রে বাতাসের চাপ কম থাকে। বাতাসের চাপ যত কমতে থাকে, ঝড়টি ততই শক্তিশালী হতে থাকে।

একটি সাধারণ ঝড় তখনই ‘বোম সাইক্লোন’-এ রূপ নেয়, যখন এর কেন্দ্রের বায়ুর চাপ মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ২৪ মিলিবার কমে যায়। সাধারণত আর্ক্টিক অঞ্চল থেকে আসা প্রচণ্ড ঠান্ডা বাতাস যখন সমুদ্রের ওপরের অপেক্ষাকৃত গরম বাতাসের সংস্পর্শে আসে, তখনই এমনটি ঘটে।

বাতাসের চাপ ২৪ মিলিবার চাপ কমে যাওয়ার অর্থ হলো ঝড়ের শক্তি হঠাৎ করে কয়েক গুণ বেড়ে যাওয়া, যা অনেকটা বোমার মতো বিস্ফোরক গতিতে ঘটে। এই কারণেই একে ‘বোম সাইক্লোন’ বলা হয়।

আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট অ্যাকিউওয়েদারের আবহাওয়াবিদ ম্যাট বেঞ্জ বলেন, “এটি এমন এক ঝড় যা খুব দ্রুত শক্তি সঞ্চয় করে।”
সূত্র-ঢাকা পোষ্ট.কম

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com