1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম:
অস্ট্রেলিয়ার সিডনিতে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত নারী ডেপুটি মেয়র এলিজা রহমান সৌদিতে সড়ক দুর্ঘটনায় সিলেটের চারজন নিহত ভোটারের এনআইডি ও মোবাইল নম্বর নিতে পারবেন না প্রার্থীরা আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা ঈমানের দাবি স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ

জগন্নাথপুরে লোডশেডিংয়ে দুর্ভোগে এসএসসির পরীক্ষার্থীরা

  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৬১ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিদ্যুতের অস্বাভাবিক লোডশেডিং চলছে। ফলে বিদ্যুতের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে উঠেছেন উপজেলারাসী। গত কয়েকদিন ধরে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিভ্রাটে অবর্ননীয় ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। বিশেষ করে চলমান এসএসএসি ও সমমানের পরীক্ষার্থীরা চরম বিপাকে পড়েছেন। ঘন্টার পর ঘন্টা বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে পড়াশুনার মারাত্মক বিঘ্নিত হচ্ছে।

গতকাল মঙ্গলবার প্রথম পরীক্ষা চলাকালেও দেড় থেকে দুই ঘন্টা বিদ্যুতের দেখা মিলেনি বলে পরীক্ষার্থীরা জানিয়েছেন।

জগন্নাথপুরের ভূক্তভোগীরা জানান, সাম্প্রতিককালে প্রবাসী অধ্যুষিত এ উপজেলায় বিদ্যুতের লোডশেডিং মারাত্মকভাবে বেড়েছে। এরমধ্যে যদি ঝড়-বৃষ্টি হয় হলে ১৪-১৫ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।

জগন্নাথপুর উপজেলা সদরের স্বরূপ চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রোহিত দেব জানান, ঘন্টার পর ঘন্টা বিদ্যুতের দেখা মিলে না। এতে করে লেখাপড়ার মারাত্মক ক্ষতি হচ্ছে। এরমধ্যে গরম। পরীক্ষার প্রথম দিনে বিদ্যুতের দুর্ভোগে পড়তে হয়। এরকম চলছে পরীক্ষার ফলাফল বিপর্যয়ের শঙ্কা রয়েছে।

আরেক শিক্ষার্থী ইয়ামীম বলেন, অসহনীয় লোডশেডিংয়ের বিপাকে পড়েছি। ১৪ থেকে ১৫ ঘন্টা বিদ্যুৎ থাকে না। দিবা-রাত্রি বিদ্যুতের যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে উঠছি। অস্বাভাবিক লোডশেডিংয়ের কারণে পড়াশুনা ব্যাহত হচ্ছে।

উপজেলা মাধ্যমিক অফিস সূত্র জানায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়. এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২ হাজার ১শ’ ৩৩ পরীক্ষার্থী। এরমধ্যে ৩০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৮ কেন্দ্রে মোট ১৩৭৬ জন শিক্ষার্থী অংশ নেয়। ১৮টি মাদ্রাসা প্রতিষ্ঠান থেকে দাখিল পরীক্ষায় ২টি কেন্দ্রে মোট ৬২৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। এরমধ্যে ছাত্র ২৮৪ জন ও ছাত্রী ৩৪০ জন। এছাড়া কারিগরি শাখায় দুইটি বিদ্যালয় থেকে একটি কেন্দ্র মোট ১৩৩ জন পরীক্ষার্থী অংশ দেয়। প্রথম দিনে মোট অনুপস্থিত ছিল ৩১ জন শিক্ষার্থী।

জগন্নাথপুর উপজেলা আবাসিক ( বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, সারাদেশ বিদ্যুতের ঘাটতি থাকায় জগন্নাথপুরেও লোডশেডিং হচ্ছে।
আমাদের চাহিদা রয়েছে সাড়ে ৮ মেগাওয়াট বিদ্যুৎ। কিন্তু বরাদ্দ পাওয়া গেছে ২ থেকে ৩ মেগাওয়াট। যা চাহিদার তুলনায় বরাদ্দ খুবই অপ্রতুল। আমরা নাগরিক দুর্ভোগ কমাতে চেষ্টা করছি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com