1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম:
ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী

মজুতকারীর শাস্তি নিয়ে কী বলছে ইসলাম

  • Update Time : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১৪ Time View

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। যেখানে ব্যবসাকে হালাল আর সুদকে হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম (সুরা বাকারা: ২৭৫)। বেশি মুনাফার লোভে কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে জিম্মি করা ইসলামের দৃষ্টিতে শুধু গর্হিত কাজই নয়, বরং মারাত্মক পাপ। গুটি কয়েক অসাধু ব্যবসায়ীর গুদামে আটকে থাকে মানুষের বেঁচে থাকার রসদ।

মজুতদারি হলো কোনো পণ্য বা খাদ্যশস্য অধিক মুনাফার আশায় বাজার থেকে তুলে রেখে কৃত্রিম সংকট সৃষ্টি করা, যাতে সাধারণ জনগণের কষ্ট হয়। যে সব জিনিস আটকিয়ে বা মজুত রাখলে সর্বসাধারণের কষ্ট বা ক্ষতি হয়, তাকে মজুতদারি বলে (ফাতহুল করিম ফী সিয়াগাতিন নবিয়্যিল আমিন, পৃষ্ঠা-১৩৫)

রসুল (সা.) বলেছেন, পণ্যদ্রব্য আটকে রেখে বেশি মূল্যে বিক্রয়কারী ব্যক্তি অবশ্যই পাপী। শুধু তাই নয়, যে ব্যক্তি ৪০ দিন খাদ্য মজুত রাখবে, মহান আল্লাহ তার ওপর থেকে জিম্মাদারি তুলে নেন। আমদানিকারক পায় মহান আল্লাহর রহমত, আর মজুতদারের কপালে জোটে মহান আল্লাহর লানত।

নবীজি সা. আরও বলেছেন, মহান আল্লাহ যারা মজুতদারি করে তাদের ওপর মহামারি এবং চরম দারিদ্র্য চাপিয়ে দেন। অবৈধভাবে অর্জিত সম্পদ ধ্বংসের কারণ হয়।

ইসলামী বিধান অনুযায়ী, দায়িত্বশীলদের উচিত হবে এসব মজুতদারদের বিরুদ্ধে কঠোর হওয়া। যদি তারা আদেশ অমান্য করে, তবে বিচারক প্রয়োজনে তাদের গুদাম খুলে দিয়ে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করবেন।
সৌজন্যে আমাদের সময়

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com