1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় মাছ ধরার সময় বজ্রপাতে যুবক নিহত ইংল্যান্ড দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করলো যুদ্ধবিরতি চুক্তিতে সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান যেসব কারণে মানুষ গুনাহে জড়িয়ে পড়ে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়ার দেয়ার পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ৪ দালালকে কারাদণ্ড

হাইকোর্টের নির্দেশনায় দায়িত্বে ফিরলেন সুনামগঞ্জের দুই ইউপি চেয়ারম্যান

  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ২৭ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ সময় ইউনিয়ন পরিষদের কার্যক্রম থেকে অনুপস্থিত থাকার পর আবারও দায়িত্বে ফিরেছেন মধ্যনগর উপজেলার চামারদানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর খসরু এবং মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জিব রঞ্জন তালুকদার। জেলা প্রশাসনের এক আদেশের মাধ্যমে তাদের পুনরায় প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে ১৭ জুন জারি করা পৃথক দুটি অফিস আদেশে বলা হয়, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নির্দেশনা এবং হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের আদেশের পরিপ্রেক্ষিতে মো.আলমগীর খসরুকে চামারদানী ইউনিয়ন পরিষদ এবং সঞ্জিব রঞ্জন তালুকদারকে মধ্যনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর দুই চেয়ারম্যানই দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের কার্যক্রমে অনুপস্থিত ছিলেন। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর দৈনন্দিন প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম প্যানেল চেয়ারম্যানদের মাধ্যমে পরিচালিত হয়।

পরবর্তীতে হাইকোর্টের নির্দেশনা এবং স্থানীয় সরকার বিভাগের সিদ্ধান্তের আলোকে জেলা প্রশাসন তাদের পুনরায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের অনুমতি দেয়। এর ফলে বৃহস্পতিবার (১৮জুন) সকাল থেকে তারা নিজ নিজ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসেবে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে ।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com