1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫: পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তির পুরুস্কার বিতরণ হোয়াইট হাউসের নৈশভোজে গুলির শব্দ, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে গুনাহকে তুচ্ছজ্ঞান করার পরিণতি জগন্নাথপুরে হাওরের পাকাধান নিয়ে বেকায়দায় কৃষকরা বিশ্বনাথের আমতৈলে করিম ফাউন্ডেশন ট্রাস্টের ‘ওয়াটার হাব’ উদ্বোধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ যোগদান আটকে গেল সিলেটে হাম উপসর্গে এক দিনে ৩ শিশুর মৃত্যু গণমাধ্যম ব্যক্তিত্ব আব্দুল করিম গনি’র সঙ্গে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ‘অন্তরঙ্গ আলাপন’ যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার-১

এম এ মান্নান প্রাথমিক মেধাবৃত্তির পুরুস্কার বিতরণ

  • Update Time : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার-
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এম এ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) সকাল ১০টায় শান্তিগঞ্জের ডুংরিয়া হাইস্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মদন মোহন রায়ের সভাপতিত্বে এবং শিক্ষার্থী কলি বেগম, আরাফাত তাওসিফ নিয়ন ও সানজানা আফরিন সামার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. মাছুম মিয়া, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও আইনজীবী খলিল রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলিনা আক্তার, গণিত শিক্ষক নিহার রঞ্জন দাস এবং অভিভাবক দিলোয়ার হোসেন প্রমুখ

জানা যায়, এবারের অনুষ্ঠিত ২৫ তম মেধা বৃত্তি পরীক্ষায় প্রায় ১,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে প্রথম বিভাগে ৩০ জন এবং দ্বিতীয় বিভাগে ৪৫ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, শিক্ষার্থীদের সঙ্গে এমন আয়োজনে মিলিত হতে পেরে আমি খুবই আনন্দিত। তিনি বলেন, “আমার সময় হয়তো শেষের পথে, কিন্তু আমার সন্তানরা এই আয়োজনকে এগিয়ে নিয়ে যাবে। এলাকাবাসী ও উত্তরণ ক্লাবের সহযোগিতায় এই বৃত্তি কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলবে।”
এসময় স্কুলের সাবেক – বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশ ও এক মিলনমেলায় পরিণত হয়।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com