1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

জামিন পেয়ে সেই মুক্তিযোদ্ধা পরিবারের উপর আবারও হামলা ভাঙচুর, নারী-শিশুসহ আহত ৩

  • Update Time : শুক্রবার, ১ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালত থেকে জামিনে বের হয়ে বাদীর পরিবারের উপর রাতের আধারে হামলা চালিয়েছে আসামিপক্ষ। এ সময় বাদীর বাড়িতে ভাঙচুর ও উপার্জনের একমাত্র সম্বল সিএনজি চালিত অটোরিকশাটি ভেঙে দেয় আসামিপক্ষ। এতে নারী ও শিশুসহ ৩ জন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন, মামলার বাদী আব্দুল গফফার (৪০), তাঁর স্ত্রী মিলন বেগম (৩২) ও তাঁদের ছেলে বিশাল আহমদ (১২)।

জানা গেছে, গত ১৫ মার্চ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের প্রয়াত যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খাঁনের নামে বন্দোবস্তকৃত ভূমি জোরপূর্বক দখলে চাঁদা না পেয়ে যুবদল নেতা নিজাম উদ্দিনের নেতৃত্বে বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৭ মার্চ মুক্তিযোদ্ধার বড় ছেলে বাদী হয়ে জগন্নাথপুর থানা যুবদল নেতা নিজাম উদ্দিনকে প্রধান আসামি করে ১৩ জনের নামে মামলা করেন। মামলা দায়েরের পরদিন ১৮ মার্চ প্রধান আসামিকে এবং ৭ এপ্রিল মামলার ৩ নম্বর আসামি মজনু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের ২৮ দিন পর নিজাম ও ২২ দিন পর মজুন মিয়া জামিনে বের হয়ে আসেন। এরিমধ্যে ২ নম্বর আসামি সিহাব উদ্দিন ছাড়া বাকী আসামিরা আদালত থেকে জামিন নেন। মামলা দায়েরর পর থেকেই একাধিকবার বাদীপক্ষের উপর হামলার চেষ্টা করে আসছিল আসামিপক্ষরা। কারাগারে থাকা দুই আসামি জামিনে বের হয়ে আসায় সংঘবদ্ধভাবে এ হামলা করা হয়েছে বলে অভিযোগ বাদীপক্ষের।

আহত ও মামলার বাদি মুক্তিযোদ্ধা পুত্র আব্দুল গফফার বলেন, মামলা দায়েরর পর থেকেই আসামিরা আমাকে হত্যা করার চেষ্টা করে আসছিল। আদালত থেকে জামিন পেয়ে আসামিরা আমাকেসহ আমার পরিবারের লোকজনকে প্রাণে মারার উদ্দেশ্যে সংঘবদ্ধ হয়ে রাতের আধারে এ হামলা করে৷ এবারও আসামিরা আমার ঘরবাড়ি ভেঙে দিয়েছে। এমনকি আমার উপার্জনের একমাত্র সম্বল সিএনজি গাড়িটি ভেঙে দিয়েছে।

এদিকে, বাদীপক্ষকে উল্টো দোষারোপ করে মামলার ১১ নম্বর আসামি মিজান মিয়া গণমাধ্যমকে বলেন, ওই জায়গা নিয়ে তাদের সাথে আমাদের বিরোধ রয়েছে। আমার তাদের ওই জায়গায় কাজ করতে নিষেধ করতে গিয়েছিলাম; তারাই আমাদের উপর হামলা করেছে।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের উপর আবারও হামলা সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনও লিখিত অভিযোগ পাইনি; পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, প্রথম ঘটনায় মামলা দায়ের পর পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। পরে ওই দুইজনসহ মোট ১২ জন আদালত থেকে জামিন নিয়ে এলাকায় আসে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com