1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
স্বামী-স্ত্রী ও নবজাতকের লাশ/ বাসায় ডেকে আনা ব্যক্তিই কেড়ে নেন তিন প্রাণ: পিবিআই দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

জগন্নাথপুরের রক্তিমের সাফল্য, ট্যালেন্টপুল বৃত্তি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের স্বপ্ন

  • Update Time : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৭৪ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রক্তিম কুমার দাশ। শুধু সরকারি বৃত্তিই নয়, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজিত আরও চারটি বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে সে মেধাবৃত্তি অর্জন করেছে।

রক্তিম বাড়ী জগন্নাথপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী রাজন কুমার দাশ ও গৃহিণী রাখী রানী দে দম্পতির দুই সন্তানের মধ্যে বড়। তার এই কৃতিত্বে পরিবার, শিক্ষক ও স্বজনদের মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রক্তিম কুমার দাশ বলেন, “তথ্যপ্রযুক্তির এই যুগে আমি একজন দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই। এজন্য সবার দোয়া ও আশীর্বাদ  চাই।”

রক্তিমের পিতা রাজন কুমার দাশ বলেন, “আমার ছেলে বড় হয়ে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে দেশ ও মানুষের জন্য কাজ করতে চায়। তার এই স্বপ্ন পূরণে আমি সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি।”

জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদা বেগম বলেন, “রক্তিম ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। তার ছোট ভাই রোহিতও আমাদের বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং সেও খুব মেধাবী। আমি দুই ভাইয়েরই উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।”

উল্লেখ্য, চলতি বছরের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১১টি ট্যালেন্টপুল এবং ১টি সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com