1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে ফের বিদ্যুতের লোডশেডিং: তীব্র গরমে চরম ভোগান্তি

  • Update Time : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ০ Time View
বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সাময়িক স্বস্তির পর ফের বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং শুরু হয়েছে। তীব্র গরমের মাঝে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সর্বস্তরের মানুষ। বিশেষ করে গতকাল শনিবার রাত থেকে আজ রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টা পর্যন্ত কয়েক দফা দীর্ঘ লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে ।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, সম্প্রতিকালে জগন্নাথপুরে লোডশেডিং অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছিল। মাঝে কিছুদিন লোডশেডিংয়ের মাত্রা কিছুটা কমে আসায় জনজীবনে স্বস্তি ফিরলেও, শনিবার রাত থেকে হঠাৎ করে আবার পুরোনো রূপে ফিরেছে বিদ্যুৎ বিভ্রাট । দিন-রাত সমানতালে বিদ্যুৎ চলে যাওয়ায় একদিকে যেমন সাধারণ মানুষের দৈনন্দিন স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হচ্ছে, অন্যদিকে প্রচণ্ড গরমে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন।
পৌরশহরের স্থানীয় নাগরিক জুয়েল মিয়া তাঁর দুর্ভোগের কথা জানিয়ে বলেন, অসহনীয় গরম আর অস্বাভাবিক বিদ্যুতের ভোগান্তিতে আমরা সাধারণ মানুষ একদম অতিষ্ঠ হয়ে উঠেছি। দিন নেই, রাত নেই, কখন বিদ্যুৎ যায় আর কখন আসে তার কোনো ঠিক নেই। এই দুর্ভোগ থেকে আমরা কবে পরিত্রাণ পাব জানি না।
জগন্নাথপুর উপজেলা আবাসিক (বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, জাতীয় গ্রিড থেকে আমাদের চাহিদার তুলনায় বিদ্যুৎ বরাদ্দ অনেক কম পাওয়া যাচ্ছে । পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাধ্য হয়ে আমাদের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে লোডশেডিং করতে হচ্ছে । বরাদ্দ বাড়লে দ্রুতই এই সমস্যার সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com