1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে নদীর পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত  নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস, মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯ সুনামগঞ্জে ওয়ারিশ হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন যে ধ্বনিতে শয়তান অস্বস্তিবোধ করে সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ জগন্নাথপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক, যানজট ও মানবপাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার তাগিদ সরকারি করণ- জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজে আরো সাত শিক্ষক ও এক কর্মচারীর আত্মীকরণ সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে গোসলে নেমে যুবকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে নদীর পানিতে ডুবে ৫ শিশুর মৃত্যু

  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ২ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় দেবীনগরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে ৫ শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে মরা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মো. মাসুদের মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), নেমাজের মেয়ে সুমি (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের একমাত্র মেয়ে শরীফা (১২)।

স্থানীয় বাসিন্দা আব্দুল হালিম হাম্মাদ বলেন, শুক্রবার হওয়ায় গ্রামের সবাই জুমা পড়তে গিয়েছিলেন। এ সময় শিশুরা কাউকে না জানিয়ে নদীতে গোসল করতে নেমেছিল, তা কেউ বুঝতে পারেনি। পরে তারা পানিতে ডুবে যায়।

জানা গেছে, চর চাকলা গ্রামের পাশের নদীটি স্থানীয়ভাবে মরা নদী নামে পরিচিত। এটি পদ্মার একটি শাখা নদী। বর্ষা ও বৃষ্টির সময় পদ্মার পানি ঢুকে নদীটি প্লাবিত হয়। বছরের অন্য সময় এখানে তেমন পানি থাকে না। তখন নদীর তলদেশে ও আশপাশের জমিতে ফসল চাষ করা হয়।

সম্প্রতি বৃষ্টি ও পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে মরা নদীটি পানিতে ভরে যায়। শুক্রবার দুপুরে পাঁচ শিশু ওই পানিতে গোসল করতে নামে। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুদের উদ্ধারের চেষ্টা করেন।

সদর মডেল থানার ওসি একরামুল হাসান স্থানীয়দের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র-যুগান্তর

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com