জগন্নাথপুর২৪ ডেস্ক::
নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় একটি সুড়ঙ্গে দীর্ঘ ১০ দিন অলৌকিকভাবে আটকে থাকার পর এক চীনা নাগরিক ও নুয়াকোট শহরের একটি ক্ষতিগ্রস্ত বাড়ি থেকে এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) উদ্ধারকারীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গত মাসে নেপালে ঘটে যাওয়া ভয়াবহ বন্যা ও ধসের সময় একটি নির্মাণাধীন সুড়ঙ্গে (টার্নেল) আটকে পড়েছিলেন ওই চীনা নাগরিক। টানা ১০ দিন আলোর মুখ না দেখে, খাবার ও পানির তীব্র সংকটের মধ্যেও তিনি টিকে থাকতে সক্ষম হন। পরে উদ্ধারকারী দল সুড়ঙ্গের ধ্বংসাবশেষ সরিয়ে অনুসন্ধান চালানোর সময় তার উপস্থিতি টের পায় এবং এক সাহসিক অভিযানে তাকে উদ্ধার করে।
উদ্ধারের পরপরই প্রাথমিক চিকিৎসা দিয়ে উদ্ধারকৃত ওই ব্যক্তিকে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, দীর্ঘ দিন আটকে থাকায় তিনি কিছুটা দুর্বল হলেও তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
নেপালে বর্ষার মৌসুমে সাম্প্রতিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে এবং এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেই এই চীনা নাগরিকের অলৌকিক বেঁচে যাওয়া ও উদ্ধার পাওয়ার ঘটনা স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। সূত্র: এনডিটিভি, সৌজন্যে খবরের কাগজ