1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
গুপ্তদের’ আড়ালে স্বৈরাচার অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন প্রধানমন্ত্রীর সুনামগঞ্জে ‘মোবাইল চুরি’র ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-২০ জনগণের দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকব: ডা. শফিকুর রহমান নেপালে ১০ দিন পর এক নারীসহ ২ জনকে জীবিত উদ্ধার জাতিসংঘের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিসা নিয়ে বাংলাদেশিদের মার্কিন দূতাবাসের সতর্কবার্তা আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার একটি ভালো কাজ অন্য ভালো কাজের সহায়ক জগন্নাথপুরে ইউপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঐক্যবদ্ধ গ্রামবাসীর সমর্থন পেলেন রেজা জগন্নাথপুরে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন 

সুনামগঞ্জে ‘মোবাইল চুরি’র ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত-২০

  • Update Time : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

সুনামগঞ্জের দোয়ারা বাজারে ঘরের সিঁধ কেটে মোবাইল চুরি’র ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পর এলাকায় পুলিশ মোতায়েন করায় পরিস্থিতি শান্ত হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নৈনগাঁও গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গেল মঙ্গলবার রাতে পশ্চিম নৈনগাঁওয়ের জব্বার আলীর বাড়িতে সিঁধ কেটে চোর ঢুকে। চোরেরা জব্বার আলীর পরিবারের সদস্যদের তিনটি মোবাইল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গ্রামের আব্দুল মছব্বিরেরর ছেলে শালনীনকে সন্দেহজনক ভাবে ধরে এনে মারপিঠ করে পুলিশে দেয় আব্দুল মছব্বিরের লোকজন। পুলিশ মোবাইল চুরির বিষয়ে নিশ্চিত না হওয়ায় ইয়াবা সেবনের মামলা দিয়ে কোর্টে সোপর্দ করে শালনীনকে।

একই ঘটনায় শনিবার বেলা ১১ টায় জব্বার আলীর চাচা রফিক আলী, ছেলে আলামিন যায় আব্দুল মছব্বিরের ভাই সেলিম আহমেদ ধরে আনতে। ওখানে বাকবিতন্ডার এক পর্যায়ে সেলিম আহমদকে রামদা দিয়ে কোপানো হয়। এসময় সেলিমের পক্ষ নেয় মহল্লাবাসি। শেষে দুইপক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়। সংঘর্ষস্থল থেকে পুলিশ দেশীয় অস্ত্র উদ্ধার করে নিয়ে আসলেও কাউকে গ্রেপ্তার করতে পারে নি।

দোয়ারা থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানালেন, ঘটনার পরপর পুলিশ যাওয়ায় পরিস্থিতি শান্ত আছে। সংঘর্ষে উভয়পক্ষের ২০ জনের মতো আহত হয়েছে বলে জানান তিনি। কেউ বেলা সাড়ে তিনটা পর্যন্ত থানায় মামলা করতে যায় নি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com