1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে জলমহাল থেকে দেড় কোটি টাকার মাছ লুটের অভিযোগ বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​ জ্বালানি সংকট উত্তরণে সংসদে বিরোধী দলের ৪ প্রস্তাব, সরকারের পরিকল্পনা তুলে ধরলেন প্রতিমন্ত্রী দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাড়িতে মিললো যুবকের অর্ধগলিত মরদেহ সত্য প্রতিষ্ঠায় ন্যায় ও শিষ্টাচারের গুরুত্ব ১০ বার ডেকেও আসেননি নার্স! জগন্নাথপুর হাসপাতালে রোগীর মৃত্যু, অবহেলার অভিযোগ প্রাথমিক বিদ্যালয়ের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী আগস্টে সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে জগন্নাথপুরে র‍্যালি ও আলোচনাসভা ​

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

স্টাফ রিপোর্টার::

“মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় জগন্নাথপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ​

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইসলাম উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মামুনুর রহমান হাওলাদারের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর আলম, সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ,  সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্ববায়ক কমিটির সদস্য এমএ মুকিত, জগন্নাথপুর পৌর বিএনপির আহ্ববায়ক ​সালাউদ্দিন আহমদ মিঠু, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি ​তাজউদ্দিন আহমদ, উপজেলা উপজেলা নির্বাচন কর্মকর্তা  (ভারপ্রাপ্ত) আবুল খায়ের, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন প্রমুখ।  এর আগে পরিষদ কমপ্লেক্স এলাকায় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com