1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯ ভারতীয় উপমহাদেশে দেবী দুর্গাপূজার মাহাত্ম্য ও ধর্মীয় সম্প্রীতি- প্রতাপ চৌধুরী  ইতালির কথা বলে লিবিয়া নিয়ে নির্যাতন, টাকায়ও মেলে না মুক্তি সমাজ ও দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘নতুন জীবনের’ খোঁজে বাড়ি থেকে পালানো ৪ স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার মানুষ নিজেই আল্লাহর কুদরতের বিস্ময়কর নিদর্শন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে থাকছে ১৪ শতাংশ কোটা প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে তৃণমূল উন্নয়নে গতি আসছে: মিজান চৌধুরী জগন্নাথপুরে দুই দোকানিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ শিশুসহ নিহত ২৯

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

জগন্নাথপুর২৪ ডেস্ক::

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে কমপক্ষে ২৮ শিশু ও এক নারী শিক্ষিকা নিহত হয়েছেন। বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন কমপক্ষে ৪০ জনের বেশি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিশু ও স্কুলের কর্মীদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। লেডি রিডিং হাসপাতালের (এলআরএইচ) প্রশাসন প্রথমে চারজনের মৃত্যুর খবর জানিয়েছিল। পরে তারা জানায়, স্কুলের ছাদ ধসের ঘটনায় ২৮ শিশুর মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এ ছাড়া আহত ২০ শিশুকেও হাসপাতালে নেয়া হয়েছে। দুর্ঘটনার পর এক নারী শিক্ষিকার মরদেহও হাসপাতালে আনা হয়।

সংবাদ পড়ুন

 

পেশোয়ারের ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) ডা. মিয়া সাঈদ জানিয়েছেন, ছাদ ধসের ঘটনায় ৪০ জনের বেশি আহত হয়েছেন। এর আগে উদ্ধারকারী কর্মকর্তারা জানিয়েছিলেন, স্কুলের ছাদ ধসে পড়ার পর বেশ কয়েকটি শিশু ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে। উদ্ধারকারী কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, ধ্বংসস্তূপ সরিয়ে শিশু ও স্কুলের কর্মীদের সন্ধানে অভিযান চলছে। পেশোয়ারে স্কুলের ছাদ ধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহত শিশুদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে দুর্ঘটনাস্থলে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশও দেন তিনি। সূত্র মানব জমিন

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com