1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ পাঁচ ছাত্রীর ৩ জনই চলে গেল স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী পদত্যাগপত্র জমা দিলেন এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, যা লিখলেন পদত্যাগপত্রে জগন্নাথপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে ২টি মোটরসাইকেল চুরি, আতঙ্কে বাইকচালকরা, সিসিটিভি ফুটেজে চোর চিহ্নিত ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর শিবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮ ঢাকা মহানগর বিএনপি, যুব ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার পথচলায় কিংবা কাজের ফাঁকে, যে আমলটি রাসুলুল্লাহ (সা.) সবচেয়ে পছন্দ করতেন ঝড়-বৃষ্টি ছাড়াই ঘরের ওপর গাছ পড়ে মায়ের মৃত্যু, পাশেই ঘুমিয়েছিল ৮ মাসের শিশু জগন্নাথপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় ক্যাম্পেইন

জগন্নাথপুরে ২৪ ঘণ্টার ব্যবধানে ২টি মোটরসাইকেল চুরি, আতঙ্কে বাইকচালকরা, সিসিটিভি ফুটেজে চোর চিহ্নিত

  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে মোটরসাইকেল চোর চক্রের উপদ্রব হঠৎ করে বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টার ব্যবধানে পৌরএলাকায় দুটি পৃথক এলাকা থেকে দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজে এক চোরকে প্রকাশ্যে একটি বাইক চুরি করে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। হঠাৎ করে আশঙ্কাজনকভাবে চুরির ঘটনায় মোটরসাইকেল চালক, আরোহী ও জনসাধারণের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম চুরির ঘটনাটি ঘটে গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে জগন্নাথপুর পৌরএলাকার ব্যস্ততম হবিবপুর এলাকায়। ভুক্তভোগী চালক তাঁর মোটরসাইকেলটি রাস্তার পাশে লক করে রেখে ব্যক্তিগত কাজে সামান্য সময়ের জন্য দূরে যান। এই সুযোগে চোর চক্রের সদস্যরা লক ভেঙে মুহূর্তের মধ্যে বাইকটি নিয়ে চম্পট দেয়।
এই ঘটনার ২৪ ঘণ্টা পার হতে না হতেই আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে পৌরশহরের  বটেরতল এলাকা থেকে আরও একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে।  দিনের আলোতে চোখের পলকে বাইকটি চুরি হয়ে যায়।
হবিবপুর এলাকায় চুরির ঘটনার পর তাৎক্ষণিকভাবে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন ভুক্তভোগীরা। ফুটেজ ও ছবিতে দেখা যায়, নীল রঙের টি-শার্ট পরা এক যুবক অত্যন্ত ঠান্ডা মাথায় লক করা লাল রঙের একটি ১০০ সিসি বাইক স্টার্ট দিয়ে শহরের রাস্তা ধরে চালিয়ে নিয়ে যাচ্ছে। চুরির এই লাইভ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে তোলপাড় শুরু হয়। ভুক্তভোগী চালকেরা জানান, চুরির এই ঘটনাগুলো পরিকল্পিত এবং এর পেছনে কোনো পেশাদার আন্তঃজেলা বাইক চোর চক্র জড়িত রয়েছে।
মোটরসাইকেল চুরির ঘটনায় লিখিত কোন অভিযোগ এখনও কেউ করেনি বলে জগন্নাথপুর থানা পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com