1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার জগন্নাথপুরে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলামের গণসংযোগ সিলেটে ছোটদের বিরোধের জেরে যুবক খুন সিলেটে অভিযান চালিয়ে জগন্নাথপুরের মানবপাচারকারী ভাই-বোন গ্রেপ্তার বিমানবন্দরে বিশৃঙ্খলা, জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত জগন্নাথপুরে অনিয়মের অভিযোগ ও অব্যবস্থাপনার পর পুনরায় পোনা অবমুক্ত ইউনিয়ন নির্বাচন/রোজার আগেই তিন ধাপের ভোট নিতে চায় ইসি জুমার দিন যে সময়ের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

সিলেটে অভিযান চালিয়ে জগন্নাথপুরের মানবপাচারকারী ভাই-বোন গ্রেপ্তার

  • Update Time : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ২০ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে মানবপাচার ও দমন আইন দায়েরকৃত মামলায় ভাইবোনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার (২ অক্টোবর) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে বৃহস্পতিবার  রাতে  গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানা পুলিশ সিলেটের শাহপরাণ থানা এলাকা থেকে পলাতক আসামিদের গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মানবপাচারের অভিযোগে চারটি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের মনফর আলীর মেয়ে সুভি বেগম (৩২) ও তার ভাই শামছুল মিয়া (২৯)।

থানা পুলিশ জানায়,  আসামিরা দীর্ঘদিন ধরে কম টাকার লোভ দেখিয়ে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচার করে আসছিল। প্রতারণার মাধ্যমে ভূক্তভোগীদের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে দেয়ার অভিযোগ রয়েছে । তাদের ফাঁদে পড়ে অনেকেই নি:স্ব। আসামি সুভির স্বামী ইতালিতে এবং তার আরেক ভাই লিবিয়ায় বসবাস করে। এই চক্র অভিবাসন প্রত্যাশীদের ইউরোপের স্বপ্ন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে।

ভুক্তভোগী জগন্নাথপুর বাজার ব্যবসায়ী শেরন ভান্ডারী জানান, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে আসামি সুভি বেগম বিদেশ প্রত্যাশী অনেকের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে।ওই নারীর স্বামী ও তার ভাই  আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে জড়িত। ইতালি পাঠানোর কথা বলে প্রতারণার মাধ্যমে তারা আমার নিকট থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com