1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

পাউন্ডের দামের রেকর্ড পতন

  • Update Time : শুক্রবার, ২৪ জুন, ২০১৬
  • ৪১১ Time View

অনলাইন ডেস্ক; ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য থাকা না থাকা নিয়ে ব্রিটেনের গণভোটে ইইউ ছেড়ে যাওয়ার বিষয়টিই চূড়ান্ত হওয়ার সঙ্গে সঙ্গে পাউন্ডের মূল্য নাটকীয়ভাবে কমে গেছে। মুদ্রাব্যবসায়ীরা ব্রিটেনের জয়ের ব্যাপারে বাজি ধরেছিলো।

বর্তমানে পাউন্ডের দাম দাঁড়িয়েছে ১.৩৪৫৯ মার্কিন ডলারে। ১৯৮৫ সালের পর এটাই পাউন্ডের সর্বনিম্ন দাম। মোটের হিসেবে যা কমে গেছে প্রায় ৯ শতাংশ।

ফলাফল আসার পূর্বে পাউন্ডের দাম বেড়েছিলো ১.৫০ তে। কিন্তু ব্যবসায়ীরা বাজি ধরে জয় লাভের উপরে।

মুদ্রা ব্যবসায়ীরা বলছেন, ২০০৮ সালে অর্থনৈতিক সংকটের সময় দেখা অবস্থার চেয়েও এবারের অবস্থা ভয়াবহ।

ইটিএক্স ক্যাপিটালের বাণিজ্য প্রধান জি রান্ডেল বলেন, এমন কোনো কিছু আগে দেখিনি। জীবনে একবার এমন ঘটনা ঘটতে পারে।

এবারের পতন লেহমানস এবং ব্ল্যাক ওয়েডনেসডের পতনের চেয়েও বড়। ইইউ ছেড়ে যাওয়ার কারণে এই নিশ্চিত পতনের মুখে পড়তে হচ্ছে। এর ফলে স্টকের পরিমাণও বেড়ে যাবে।

শেয়ারের ক্ষেত্রে ৮% অতিমন্দা থাকবে বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com