1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

বৈদ্যুতিক তার প্যাঁচিয়ে দুই মেয়েকে নিয়ে এক পিতার আত্মহত্যা

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০১৫
  • ১৪০৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডেস্ক::রাজধানীর কামরাঙ্গীর চরে বৈদ্যুতিক তারে প্যাঁচানো অবস্থায় দুই শিশুসহ এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তিনি দুই সন্তানকে নিয়ে আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। নিহতরা হলেন- বাবুল হোসেন (৫০), তার দুই মেয়ে জান্নাতি (১২) ও মিম (৯)।
রসুলপুরের রনি মার্কেটের পাশে একটি টিনশেড দোতলা বাড়ি থেকে তিনজনের লাশ বুধবার দুপুরে উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তের জন্য লাশ তিনটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
কামরাঙ্গীর চর থানার ওসি শেখ মহসিন আলম বলেন, বাবুলের শরীরে বৈদ্যুতিক তার প্যাঁচানো ছিল, আর দুই শিশু কন্যার হাতে তার প্যাঁচানো ছিল।“একটি প্লাকে ওই তারের সংযোগ ছিল, পুলিশ তা খুলে নেয়। সম্ভবত রাতের কোনো এক সময় বাবুল দুই কন্যাকে নিয়ে তার প্যাঁচিয়ে বৈদ্যুতিক সংযোগ দিয়ে আত্মহত্যা করেন।”
পেশায় ইলেকট্রিক মিস্ত্রি বাবুলের বাসার দরজা সকাল থেকে না খোলায় স্থানীয়দের সন্দেহ হয়। তখন তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরে ঢোকে।প্রতিবেশীরা জানিয়েছে, বাবুলের স্ত্রী কিছু দিন আগে তাকে তালাক দেয়। তারপর থেকে বাবুল মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।আটকেপড়া পাকিস্তানি বাবুল ঢাকার বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় বাসা ভাড়া নিয়ে থাকতেন বলে ওসি জানান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com