1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
সুনামগঞ্জে স্মৃতিসৌধে মিছিলের ঘটনায় আ.লীগের ৮৭ জনের নামে মামলা, গ্রেপ্তার-২ মধ্যপ্রাচ্যে ঘাঁটি ছেড়ে হোটেলে-বাসায় মার্কিন সেনারা আল্লাহর দাসত্বের মর্যাদা জগন্নাথপুরের বীর মুক্তিযোদ্ধাদের স্যালুট জানালেন এমপি কয়ছর আহমেদ হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজে বাধা দেবে না ইরান: রিপোর্ট চোর সন্দেহে যুবককে না পেয়ে বাবা-মাকে মারধরের অভিযোগ, অপমানে মায়ের মৃত্যু পিয়ার আলী জামায়াত ইসলামির কেউ না জগন্নাথপুরে লতিফিয়া সমাজ কল্যাণ যুব সংঘের ঈদ পুনর্মিলনী ও প্রবাসী সদস্যকে সংবর্ধনা মুক্তিযুদ্ধ ও জগন্নাথপুর স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

স্বামীকে বাথরুমে তালাবদ্ধ করে স্ত্রীর পলায়ন

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০১৫

সিলেট সংবাদদাতা: স্বামীকে বাথরুমে দরজায় তালা দিয়ে ব্যবহৃত জিনিসপত্র নিয়ে এক স্ত্রী পালিয়ে যাবার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সিলেট নগরীর উত্তর বাগবাড়ী আলমদিনা আবাসিক এলাকায়। এ ঘটনায় স্বামী শফিকুল নবী লাবলু বাদী হয়ে কোতোয়ালি থানায় গত ২৯ এপ্রিল একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
কোতোয়ালি থানার ওসি মো. সোহেল আহমদ জানান, এমন ঘটনার বর্ণনা দিয়ে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন শফিকুল নবী লাবলূ। ওই অভিযোগটি তদন্ত করছেন লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ।
অভিযোগে শফিকুল নবী লাবলূ উল্লেখ করেন, সিরাজগঞ্জ জেলার বড়সারটিয়া গ্রামের মৃত ডা. সোলায়মান হোসেন সরকারের ছেলে তিনি। তিনি একই জেলার ব্রাহ্মণগাতী গ্রামের হযরত আলীর মেয়ে তাসলিমা খাতুন বৃষ্টিকে বিয়ে করেন। তারা বাগবাড়ী আল মদিনা এলাকায় ভাড়া থাকতেন। সম্প্রতি তাদের দাম্পত্য জীবনে কলহ দেখা দেয়।
এরই এক পর্যায়ে গত ২৮ এপ্রিল বিকাল সাড়ে ৪টার দিকে স্বামী শফিকুল নবী লাবলু বাথরুমে ঢুকলে স্ত্রী তাসলিমা খাতুন বাইরে থেকে সিটকিনী আটকিয়ে ঘরের দরজায় তালা দিয়ে তার ব্যবহৃত কাপড়সহ অন্যান্য মালামাল নিয়ে পালিয়ে যান।
পরে স্বামী শফিকুল নবী লাবলু স্থানীয় প্রতিবেশীদের সহযোগিতায় ঘর থেকে বের হন। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে স্ত্রীকে না পেয়ে তিনি এ ব্যাপারে কোতোয়ালি থানায় গত ২৯ এপ্রিল একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com