1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

পিয়ার আলী জামায়াত ইসলামির কেউ না

  • Update Time : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৫ Time View

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি (রসুলপুর) গ্রামে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারের ঘটনায় বুধবার জগন্নাথপুর থানায় জনৈক পিয়ার আলী, পিতা: আরশদ আলীর এর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। মামলা দায়ের পর বিভিন্ন মিডিয়ায় পিয়ার আলীকে জামায়াত নেতা উল্লেখ করে সংবাদ প্রকাশ করে জামায়াতে ইসলামীর সুনাম ক্ষুন্ন করা হয়েছে। প্রকৃত অর্থে পিয়ার আলী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোন পর্যায়ের কোন দায়িত্বশীল কেউ নন। বুধবার রাতে সংবাদ সন্মেলনে বাংলাদেশ জামায়াত ইসলামির পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।
এতে বলা হয় বিগত জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর পক্ষে জগন্নাথপুর ও মিরপুর এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ গ্রহণ করেন। তিনি জামায়াতের ইউনিয়ন/ওয়ার্ডের কোন পর্যায়ের কোন দায়িত্বশীল না হলেও আঞ্চলিক সভাপতি হিসেবে উল্লেখ করে সংবাদ প্রচার করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক স্ট্রাকচারে আঞ্চলিক শাখা বলতে কোন শাখা নেই।

বর্ণিত ঘটনায় পিয়ার আলীর বিরুদ্ধে মামলায় তাহার কোন দলীয় পরিচয় উল্লেখ না থাকলেও জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com