1. forarup@gmail.com : jagannthpur25 :
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম:
‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী ফ্যাসিস্টদের মতো বিএনপি একদলীয় শাসনব্যবস্থা চালুর চেষ্টা করছে: জামায়াত আমির দেশের ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নিজের দেড় মাসের সন্তানকে ২৫ হাজারে বিক্রি করে দিলেন বাবা নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ/ ট্রাম্প কোন চাপে বাধ্য হয়ে ইরানের সঙ্গে চুক্তি করলেন দক্ষিণ কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো প্রতিবেশীর হক আদায়ে সামাজিক দায়িত্ববোধ কাম্য ফেয়ার ফেইস জগন্নাথপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

বিশ্বজুড়ে সাইবার হামলা

  • Update Time : বুধবার, ২৮ জুন, ২০১৭
  • ৫২৬ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: বিশ্বজুড়ে বড় ধরণের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ যাবত কালের সবথেকে বড় এই র‌্যানসমওয়্যার হামলায় রাশিয়ার বৃহত্তম তেল প্রতিষ্ঠানের সার্ভার আক্রান্ত হয়েছে। কর্মকাণ্ড ব্যাহত হয়েছে ইউক্রেনের একাধিক ব্যাংকে। এছাড়া বিশ্বের বিভিন্ন স্থানে বহুজাতিক শিপিং ও বিজ্ঞাপন প্রতিষ্ঠানের কম্পিউটার আক্রান্ত হয়েছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, হামলার নেপথ্যের হ্যাকাররা মে মাসে হওয়া ওয়ানাক্রাই র‌্যানসমওয়্যার হামলায় ব্যবহৃত একই ধরণের হ্যাকিং প্রযুক্তি ব্যবহার করেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, মঙ্গলবার সর্বপ্রথম র‌্যানসমওয়্যার হামলার খবর আসে রাশিয়া ও ইউক্রেন থেকে। এরপর দ্রুতই তা ছড়িয়ে পড়ে রোমানিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে ও বৃটেনে। কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্বজুড়ে তা ছড়িয়ে পড়ে।
হেলসিংকি ভিত্তিক সাইবার নিরাপত্তা ফার্ম এফ-সিকিওর এর শীর্ষ গবেষণা কর্মকর্তা মিকো হাইপোনেন বলেন, ‘এটা ফের ওয়ানাক্রাই হামলার মতো ঘটনা।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com