1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

বসিরহাটে সাম্প্রদায়িক হিংসা দমনে সেনা মোতায়েন

  • Update Time : বুধবার, ৫ জুলাই, ২০১৭
  • ৩১৪ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: পশ্চিমবঙ্গের বাংলাদেশ সীমান্তবর্তী জেলা উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার বিস্তীর্ণ এলাকায় তিন দিন ধরে চলা সাম্প্রদায়িক সংঘর্ষ থামাতে বুধবার রাতে সেনাবাহিনীকে নামানো হয়েছে। নবান্ন সুত্রে বলা হয়েছে, প্রশাসন ও পুলিশ সেনাবাহিনীকে সহায়তা করবে। সাম্প্রদায়িক সংঘর্ষের তৃতীয় দিন বুধবারও বসিরহাটের নানা জায়গায় ঘরবাড়িতে আগুন লাগনো হযেছে। রাস্তা কেটে দেয়া হয়েছে। অবরোধ করা হযেছে রেল চলাচল। গোটা বসিরহাট মহকুমাতেই পরিস্থিতি থমথমে। মঙ্গলবার রাতেই কেন্ত্রীয় সরকার চার কোম্পানি বিএসএফ পাঠিয়েছে। উপদ্রুুত এলাকায় বিএসএফ জওয়ানরা টহল দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে মাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়ে প্রচার চলছে। উত্তর ২৪ পরগণার জেলা শাসক জানিয়েছেন, বাদুড়িয়াসহ কয়েকটি অঞ্চলে ৫ জন বা তার বেশি মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বসিরহাট ও সংলগ্ন এলাকায় রাতে কার্ফু জারি করা হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যাতে আর উত্তেজনা ছড়ানো না হয় সেজন্য বসিরহাট মহকুমা ও সংলগ্ন অঞ্চলে নেট যোগাযোগ ব্যবস্থাকে মঙ্গলবার থেকেই বন্ধ করে দেয়া হযেছে। নবান্ন সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে বসিরহাট মহকুমায় কী চলছে, সে সম্পর্কে বুধবার মুখ্যমন্ত্রীর কাছ থেকে খোঁজ নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। বিশদ রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। সোমবার (৩জুলাই) বিকেল থেকে এই সাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হয়েছে। সৌরভ সরকার নামে দ্বাদশ শ্রেণির এক ছাত্র ফেসবুকে কাবাঘর নিয়ে একটি আপত্তিকর ছবি পোস্ট করে। এতে উত্তেজনা ছড়ায়। পুলিশ অবশ্য সোমবারই ওই ছাত্রকে গ্রেপ্তার করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com