1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

আল আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরাইল

  • Update Time : শুক্রবার, ১৪ জুলাই, ২০১৭
  • ৩৫২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: ইসরাইল অধিকৃত জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি পুলিশের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত হয়েছে।

গোলাগুলির ঘটনার পর ইসরায়েলের পুলিশ আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে। ফলে জুমার দিনের নামাজও অনুষ্ঠিত হচ্ছে না মসজিদটিতে। খবর আল জাজিরার।

স্থানীয় সময় শুক্রবার জেরুজালেমের প্রাচীন শহরে আল-আকসার একটি গেটের কাছে এ ঘটনা ঘটে।

তবে ওই তিন ফিলিস্তিনি বন্দুকধারী আল-আকসা মসজিদের একটি গেটের কাছাকাছি এসে প্রকাশ্যে গুলি ছুঁড়ছিল বলে দাবি করেছে ইসরাইলের পুলিশ।

পুলিশের দাবি, ওই তিনজন গুলি ছুঁড়ে অপর তিন ব্যক্তিকে আহত করে পালানোর সময় পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তারা নিহত হয়।

আলজাজিরার জেরুজালেম প্রতিবেদক হ্যারি ফসেট জানান, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে জেরুজালেমের প্রাচীন শহরের দুং গেট এলাকায় ফিলিস্তিনি বন্দুকধারীদের গোলাগুলি হয়।

ফসেট বলেন, আল-আকসা মসজিদের ব্যবস্থাপকরা জানিয়েছেন, দুই ফিলিস্তিনির মৃতদেহ মসজিদসংলগ্ন প্রাঙ্গণে পড়ে ছিল।

গোলাগুলির এ ঘটনার পর ইসরাইলের পুলিশ আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে। ফলে জুমার দিনের নামাজও অনুষ্ঠিত হচ্ছে না মসজিদটিতে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com