1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

পুরুষ হলেই বাড়তি বিল!

  • Update Time : রবিবার, ১৩ আগস্ট, ২০১৭
  • ২৮৮ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক :: রেস্তোরাঁর নাম ‘হ্যান্ডসাম হার’। এখানে প্রবেশের পরই চোখে পড়বে একটি কালো বোর্ড। এটি ইটের ওপর দাঁড় করানো আছে। আর এ বোর্ডেই লেখা আছে রেস্তোরাঁর নিয়মকানুন।

এতে লেখা হয়েছে, গ্রাহক নারী হলে আগে সেবা পাবেন। তবে পুরুষ হলে সেবা শুধু একটু পরে পাবেন তাই নয়, তাদের বিলও বেশি পরিশোধ করতে হবে। যা নির্ধারিত দামের চেয়ে ১৮ শতাংশ বেশি।

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত এ রেস্তোরাঁ চলতি মাসের শুরুতে চালু হয়েছে। রেস্তোরাঁর ব্যবস্থাপক বেলে নিয়েন বলেন, অস্ট্রেলিয়ায় নারীদের চেয়ে পুরুষরা প্রায় ১৭ দশমিক ৭ শতাংশ বেশি আয় করেন।

আয়ের এ ঘাটতি পূরণ করতেই পুরুষ গ্রাহকদের কাছ থেকে বেশি অর্থ নেয়া হচ্ছে। প্রতি মাসের মাত্র একটি সপ্তাহে এ নিয়ম চালু থাকে। এভাবে পাওয়া অর্থ নারীদের জন্য কাজ করে এমন দাতব্য প্রতিষ্ঠানকে দেয়া হয়।

রেস্তোরাঁ মালিক অ্যালেক্স ও’ব্রায়েন ফেসবুক পোস্টে লিখেছেন, কোনো কোনো গ্রাহক ১৮ শতাংশের বেশি অর্থও দেন। হ্যান্ডসাম হার পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ায় মানুষ বেশি আসেন বলেও তিনি দাবি করেন। ওয়েবসাইট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com