1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন

ইয়েমেনে বিমান হামলায় নিহত ৬০

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
  • ৩২১ Time View

জগন্নাথপুর টুয়ে্টফোর ডটকম ডস্ক ::
ইয়েমেনের রাজধানী সানায় একটি হোটেলের কাছে চালানো বিমান হামলায় নিহত হয়েছে ৬০ জন। আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

বুধবার হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত টেলিভিশন চ্যানেল আলমাসিরা’য় প্রকাশিত এক সংবাদে এই তথ্য জানানো হয়। এ হামলায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইয়েমেনের রেড ক্রিসেন্টের সানা শাখার প্রধান হোসেন আল-তাওইল জানান, আরহাব শহরের একটি হোটেলের কাছে সৌদি জোটের চালানো বিমান হামলায় ৩০ জনের বেশি নিহত হয়েছেন।

রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি জোটের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি। ২০১৫ সালের মার্চ থেকে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট।

আন্তর্জাতিক সহায়তা সংস্থার পাশাপাশি এক সরকারি কর্মকর্তা এএফপিকে দেশটির সরকার বিরোধী হুথি বিদ্রোহী অধ্যুষিত সানায় এক সিরিজ হামলার বিষয়টি নিশ্চিত করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com