1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

শাহজালালে দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার

  • Update Time : সোমবার, ২৮ আগস্ট, ২০১৭
  • ৩১৫ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দেড় কোটি টাকা মূল্যমানের ২২টি স্বর্ণের বার জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ টিম।

সোমবার দুপুরে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের সিটে পরিত্যাক্ত অবস্থায় এসব স্বর্ণ জব্দ করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার মো. সাইদুল ইসলাম যুগান্তরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাই দুবাই এয়ারলাইন্সের ওই ফ্লাইটের (নং এফ জেড ৫৮৩) ২৪-এফ নং সিটে পরিত্যাক্ত অবস্থায় ২২টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন আড়াই’শ গ্রাম, মূল্য এক কোটি ৩৮ লাখ টাকা।

তবে ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com