1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

চুরি করতে গিয়ে…

  • Update Time : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩৩২ Time View

জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম ডেস্ক ::
পেটের তাগিদে সেই ভোর চারটার সময় চুরি করতে বের হয়েছিলেন এক চোর। চীনের পুতিয়ান শহরে। ওত পেতে থেকে চুরি করার একটা ভালো জায়গাও পেয়ে গেলেন তিনি। দোকানের শাটার খুলে বের করা হচ্ছিল মোটরসাইকেল। ফন্দি আঁটেন, শাটার খুলে মোটরসাইকেল বের করার সময় ঢুকে পড়বেন তিনি।

যেমন ভাবনা, তেমন কাজ। মোটরসাইকেলটি বের হয়ে গেলে দ্রুত গতিতে দোকানে ঢোকার চেষ্টা চালান চোর। কিন্তু বিধি বাম! শাটারের অনেকটা অংশ নেমে এসেছিল। আরেকটু আসতেই পা আটকে যায় তাঁর।

এরপর অনেকক্ষণ টানাটানি করেও চোর পা ছাড়াতে পারলেন না। অগত্যা ওইভাবে পড়ে থাকলেন সেখানে। অপেক্ষা সকালের জন্য। সকাল হতেই স্থানীয়রা তাঁকে দেখলেন। সব জেনে খবর দিলেন পুলিশে। পুলিশ গিয়ে মুক্ত করল তাঁকে। আটক করে নিয়ে গেল থানায়।

পুরো ঘটনাই ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। আর ওই ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মজার মজার সব মন্তব্য করছে লোকজন। একজন লিখেছেন, ‘বেচারা চোর’!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com